রংপুরের মিঠাপুকুরে কুড়াল দিয়ে কুপিয়ে দুই স্ত্রীকে হত্যা

মিঠাপুকুরে কুড়াল দিয়ে দুই স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে স্বামী। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। এলাকাবাসী নিহতদের স্বামী ইলিয়াছকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রংপুরের খোড়াগাছ ইউনিয়নের রূপসী এলাকার চাল ব্যবসায়ী ইলিয়াছ মিয়া পারিবারিক কলহের জের ধরে প্রথম স্ত্রী মমেনা (৪০) ও ২য় স্ত্রী মোকছেদা বেগমকে (৩৫) কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে। গ্রামবাসী জানায়, প্রথমে মকছুদা বেগমকে ঘুমন্ত অবস্থায় কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে ইলিয়াস। পরে মমেনা বেগম বাড়ি থেকে পালিয়ে যাওয়ার সময় প্রতিবেশী ছাইদুল ইসলামের বাড়ির উঠানে তাকেও কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে।এঘটনার পর এলাকাবাসী ইলিয়াছকে আটক করে মিঠাপুকুর থানার ওসির কাছে সোপর্দ করে। স্থানীয় সূত্রে জানা যায়, ইলিয়াছ দ্বিতীয় বিয়ের পর থেকে পরিবারে দুই স্ত্রীর মধ্যে বনিবনা হচ্ছিল না। লাশ ময়না তদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ।