প্রকাশিত সংবাদ প্রসঙ্গে
প্রকাশ : ১১ জুলাই ২০১৪, ২২:৩৫
দৈনিক ইত্তেফাকের ১০ জুলাই সংখ্যায় ‘শামীমকে খুন করতে ৬ লাখ টাকায় রফা’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছে স্টামফোর্ড ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। ইউনিভার্সিটির এক প্রতিবাদলিপিতে দাবি করা হয়, আওয়ামী লীগ নেতা এনামুল হক শামীমকে গুলি করার মূল পরিকল্পনাকারী নূরে আলম সিদ্দিকী স্টামফোর্ড ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য নন। এমনকি তিনি স্টামফোর্ড ইউনিভার্সিটির কোন কর্মকর্তা হিসাবেও যুক্ত নেই।