নারায়ণগঞ্জে বড় ভাইকে কুপিয়ে হত্যা করল ছোট ভাই
প্রকাশ : ১১ জুলাই ২০১৪, ২২:৩৯
জেলার আড়াইহাজার উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বড় ভাইকে (২৮) কুপিয়ে হত্যা করেছে ছোট ভাই। গতকাল শুক্রবার রাতে উপজেলার সদর পৌরসভার ঝাউগড়া গ্রামে এ ঘটনা ঘটে। হত্যার পর থেকে পলাতক রয়েছে বকুল।
পরিবারের বরাত দিয়ে আড়াইহাজার থানার এস আই জানান, জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ ছিল। ওই বিরোধের জের ধরেই ধারালো দা দিয়ে জাহাঙ্গীরকে কুপিয়ে জখম করে বকুল। পরে জাহাঙ্গীরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।