বিশ দলীয় জোটের আন্দোলন ঠেকানোর কোন পরিকল্পনা নেই
ভেড়ামারা (কুষ্টিয়া) সংবাদদাতা
প্রকাশ : ১১ জুলাই ২০১৪, ২২:৪০
ঈদের পর ২০ দলীয় জোটের সরকার পতন আন্দোলন প্রসঙ্গে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি বলেছেন, আন্দোলন ঠেকানোর কোন পরিকল্পনা সরকারের নেই। তারা এক হাজার বার মিছিল করুক, দাবি উত্থাপন করতে থাকুক, এক্ষেত্রে আমাদের কোন বাধা নেই। তবে আন্দোলনের নামে বোমাবাজিসহ নাশকতা মেনে নেয়া হবে না। মহাজোট সরকার গণতন্ত্র, নির্বাচন ও রাজনীতি নিয়ে কোন অনড় অবস্থানে নেই।
গতকাল শুক্রবার সকালে ভেড়ামারায় বিশ্ব জনসংখ্যা দিবসের অনুষ্ঠানে যোগ দেয়ার আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এরপর তিনি ভেড়ামারা উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে যোগ দেন।