মুজিবনগর সরকারি ডিগ্রী কলেজ পরীক্ষা কেন্দ্রে ইউএনওকে ধাওয়া
প্রকাশ : ১১ জুলাই ২০১৪, ২২:৪০
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি পরীক্ষা চলাকালে মেহেরপুরের মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজ কেন্দে উপজেলা নির্বাহী অফিসারকে ধাওয়া করেছে পরীক্ষার্থীরা। গতকাল শুক্রবার রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার শুরুতেই এ ঘটনা ঘটে। পরীক্ষার্থীরা কলেজের কয়েকটি কক্ষে ভাংচুর করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে পরীক্ষার শুরুতেই মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অরুন কুমার মন্ডল পরীক্ষা কেন্দ ায়ে উপজেলা নির্বাহী অফিসারকে ধাওয়া করেন পরীক্ষার্থীরা। এসময় কলেজের কয়েকটি কক্ষের জানালার গ্লাস ভাংচুর করেন তারা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
উপজেলা নির্বাহী অফিসার অরুন কুমার মন্ডল জানান, পরীক্ষায় অবাধে নকল করতে দেয়ার প্রস্তাব দেয় কলেজ কর্তৃপক্ষ। কিন্তু তাদের অন্যায় দাবি না মানায় পরীক্ষার্থীরা এ ঘটনা ঘটিয়েছে। তবে পাল্টা অভিযোগ করে মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজে অধ্যক্ষ প্রফেসর আতা ইলাহী মোহাম্মদ আব্দুল্লাহ জানান, উপজেলা নির্বাহী অফিসার বিভিন্ন কারণে অকারণে কলেজ কর্তৃপক্ষের সাথে বিরোধ করছেন। এই কেন্দ টি বাতিলের জন্যই তিনি বিভিন্ন অপকৌশলের আশ্রয় নিয়েছেন।
গাংনীতে উন্মুক্ত ডিগ্রি পরীক্ষায়
চার জনকে বহিষ্কার
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীন ডিগ্রি পরীক্ষায় গাংনী মহিলা কলেজ কেন্দোর করেন। উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন জানান, গতকাল রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা চলাকালে তিনি কেন্দ পরিদর্শন করছিলেন। এসময় কয়েকজন পরীক্ষার্থীকে নকলসহ হাতেনাতে আটক করা হয়। পরে তাদের বহিষ্কারাদেশ দেয়া হয়।