প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ইংরেজি এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়

ইংরেজি মো: জসিম উদ্দীন বিশ্বাস প্রভাষক, ইংরেজি বিভাগ, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ। অধ্যায়ের প্রত্যেক লাইন পড়বে তাহলে প্রত্যেকটির উত্তর দিতে পারবে। তারপরও কোন সমস্যা দেখা দিলে আগামীকাল আমাদের দেয়া জানার কর্নারের সঙ্গে মিলিয়ে নেবে তোমার জানা অজানার মাত্রাকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভেচ্ছা নিও। আজ তোমাদের জন্য Competency Based Question দেওয়া হলো। 1. An informal letter starts with——-. (a) the heading (b) the subscription (c) the greeting/ salutation (d) the body 2. The heading of the letter includes——. the address and the date (b) the body (c) the greeting/salutation (d) the signature 3. Which part does ‘ Dear Kiron’, refer to— (a) The superscription (b) the subscription (c) the greeting/ salutation (d) the body 4. The greeting salutation usually ends with—— (a) a comma (b) a full stop (c) a semi colon (d) a colon 5. The body of the letter includes—— (a) The address (b) the greeting (c) the main message (d) the signature 6.After the body of the letter comes—— (a) The date (b) the address (c) the subscription (d) the signature 7. Which part does “Love,’ at the end’’ refers to? (a) The heading (b) the greeting/ salutation (c) the subscription (d) the superscription 8. An informal letter ends with—— (a) The greeting/ salutation (b)the address (c) the date (d) the signature 9.What happened when Raju was in class 5? (a) There was an earthquake in his village (b) there was a fire in his house (c) there was a fire in his school building (d) there was flood in his village 10.Who put out the fire? (a) The villagers (b) the students (c) a fire brigade (d) a firefighter 11. What did Raju remember for many days? (a) A fire in his house (b) a fire in his school building (c) a flood in his village (d) a storm in his village 12.What is the main job of Raju? (a) Visiting schools (b) putting out fires (c) helping the poor (d) talking to students 13.Whom does Raju train? (a) young people (b) old people (c) volunteers (d) students 14. In his free time Raju likes visit——. His relatives (b) his friends (c) different schools (d) rural areas 15. With whom does Raju speak about preventing fires? (a) young people (b) students (c) firefighters (d) volunteers 16. Which one of the following is not the quality of a firefighter? (a) brave (b) careful (c) coward (d) physically fit 17. When did Raju join volunteer fire department? (a) after SSC (b) after HSC (c) before SSC (d) before HSC 18. What is Raju? (a) a firefighter (b) a doctor (c) a student (d) a teacher 19. What does Raju speak about? preventing fire (b) preventing earthquake (c) social service (d) saving environment 20. What punctuation marks are used in the following sentence? Now, Raju is a full-time firefighter. comma, hyphen , full stop (b) comma, and full stop (c) question mark and full stop (d)full stop and hyphen 0000000000000 শান্তিপূর্ণ সমাজ গঠনে গণতন্ত্রের বিকল্প নেই বাংলাদেশ ও বিশ্বপরিচয় সি এম মিরাজুল ইসলাম প্রভাষক ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ গণতান্ত্রিক মনোভাব প্রশ্ন-ক: গণতান্ত্রিক মনোভাব কাকে বলে? উত্তর: অধিকাংশ লোকের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা এবং সে সিদ্ধান্তকে সম্মান করাকেই গণতান্ত্রিক মনোভাব বলে। প্রশ্ন-খ:সমাজের সদস্যদের গণতান্ত্রিক মনোভাবাপন্ন হওয়া উচিত কেন? উত্তর: গণতন্ত্র আমাদের রাষ্ট্র পরিচালনার মূলনীতি। গণতান্ত্রিক মনোভাব একটি ব্যক্তিগত ও সামাজিক গুণ। তাই সমাজের সদস্যদের গণতান্ত্রিক মনোভাবাপন্ন হওয়া উচিত। সমাজের সদস্যদের গণতান্ত্রিক মনোভাবাপন্ন হওয়ার কারণগুলি হচ্ছে– গণতন্ত্রে অধিকাংশের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে সবাই খুশি থাকে। গণতান্ত্রিক মনোভাব শান্তিপূর্ণ সমাজ গঠনের জন্য অপরিহার্য। ইহা মানুষকে পরমতসহিষ্ণু ও সহনশীলতা শিক্ষা দেয়। গণতান্ত্রিক মনোভাব সমাজে শান্তি, শৃঙ্খলা ও সমপ্রীতি প্রতিষ্ঠায় সহায়তা করে। গণতান্ত্রিক মনোভাব সমাজে পারস্পরিক শ্রদ্ধাবোধ প্রতিষ্ঠায় সাহায্য করে। পরিশেষে বলা যায় যে, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এদেশের মানুষ দীর্ঘদিন সংগ্রাম করেছে। তাই সকলের উচিত গণতান্ত্রিক মনোভাবাপন্ন হওয়া। প্রশ্ন-গ: গণতন্ত্র কীভাবে শান্তিপূর্ণ সমাজ গঠনে সাহায্য করে? উত্তর: গণতন্ত্র বর্তমানে বিশ্বের জনপ্রিয় শাসন ব্যবস্থা। গণতান্ত্রিক মনোভাব একটি ব্যক্তিগত ও সামাজিক গুণ। শান্তিপূর্ণ সমাজ গঠনে গণতন্ত্রের বিকল্প নেই। শান্তিপূর্ণ সমাজ গঠনে গণতন্ত্র: গণতন্ত্র শান্তিপূর্ণ সমাজগঠনে বিভিন্নভাবে সহায়তা করে। যেমন- গণতন্ত্রে সমাজের অধিকাংশের মতামতকে প্রাধান্য ও সম্মান করা হয়। এতে শান্তিশৃঙ্খলা বজায় থাকে। গণতন্ত্রে কাউকে জোর করে কিছু করা হয় না ফলে সবাই খুশি থাকে। গণতন্ত্র সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে পরমতসহিষ্ণু ও সহনশীল হতে শেখায়। গণতন্ত্র সকল পেশা ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সাথে সমপ্রীতি প্রতিষ্ঠা করে। গণতন্ত্র সমাজের সকলের মতামত প্রকাশের সমান অধিকার থাকে। ফলে সামাজিক বৈষম্য দূর হয়। পরিশেষে বলা যায় যে, শান্তিপূর্ণ সমাজ গঠনে গণতন্ত্রের বিকল্প নেই। গণতন্ত্র সামাজিক ঐক্য বৃদ্ধি করে। প্রশ্ন-ঘ: বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের গণতান্ত্রিক মনোভাবাপন্ন হওয়া উচিত কেন? উত্তর: বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। গণতন্ত্র আমাদের শাসন ব্যবস্থার মূলনীতি। এদেশের মানুষ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করে আসছে। বাংলাদেশের নাগরিক হিসেবে গণতান্ত্রিক মনোভাবাপন্ন হওয়ার প্রয়োজনীয়তা নিম্নরূপ: গণতান্ত্রিক মনোভাব সমাজে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য অপরিহার্য।গণতান্ত্রিক মনোভাব সকল শ্রেণির মানুষকে স্বাধীনভাবে মতামত প্রকাশে সহায়তা করে।গণতান্ত্রিক মনোভাব সামাজিক, শান্তি ও সমপ্রীতি প্রতিষ্ঠায় সহায়তা করে।গণতান্ত্রিক মনোভাব সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গতকাল বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের বহুনির্বাচনী প্রশ্নের সবগুলো উত্তর তোমাদের জানার মধ্যে ছিল কী না মিলিয়ে দেখো। উত্তরমালা:২১. গণতান্ত্রিক ২২.সব জায়গায় ২৩.পরমতসহিষ্ণুতা ২৪.অন্যের মতের প্রতি সম্মান প্রদর্শন ২৫.উত্সব-অনুষ্ঠানে কী করব ২৬.সবার মতামতে নির্বাচিত হওয়ায় ২৭.দলগতভাবে ২৮.শ্রেণি নেতার ২৯.অধিকাংশের মত ৩০.শ্রেণিকক্ষ সাজানো ৩১.গণতান্ত্রিক ৩২.বিভিন্ন রকম