এসএসসি পরীক্ষার প্রস্তুতি ২০১৫
প্রকাশ : ১২ জুলাই ২০১৪, ২০:০৯
বাড়ির পাশে নিমগাছ গজালে বিজ্ঞরা খুশি হন কেন
বাংলা
পতিতপাবন মণ্ডল
সিনিয়র শিক্ষক (বাংলা)
সেন্ট গ্রেগরী হাই স্কুল, ঢাকা
প্রিয় দশম শ্রেণির বন্ধুরা, আন্তরিক শুভেচ্ছা নিও, ‘বাংলা প্রথম পত্রের’ ‘নিম গাছ’ গল্পটি থেকে বহুনির্বাচনী প্রশ্নের নমুনা দেওয়া হলো। অনুশীলন কর মনোযোগ দিয়ে।
০১.বনফুলের প্রকৃত নাম কী?
ক.কালাচাঁদ মুখোপাধ্যায়
খ.বলাইচাঁদ মুখোপাধ্যায়
গ.কানাই চাঁদ মুখোপাধ্যায়
ঘ.মলাই চাঁদ মুখোপাধ্যায়
০২.বনফুল কত সালের কত তারিখে জন্মগ্রহণ করেন?
ক.১৮৯০ সালের ১৯ শে মার্চ
খ.১৮৯১ সালের ১৯ শে এপ্রিল
গ.১৮৯৯ সালের ১৯ শে জুন
ঘ.১৮৯৯ সালের ১৯ শে জুলাই
০৩.বনফুল কোন বিদ্যালয় থেকে ম্যাট্রিক পাস করেন?
ক.পূর্ণিয়ার সাহেবগঞ্জ ইংরেজি উচ্চ বিদ্যালয়
খ.পূর্ণিয়ার ইংরেজি উচ্চ বিদ্যালয়
গ.পূর্ণিয়ার সাহেবগঞ্জ স্কুল এন্ড কলেজ
ঘ.সাহেবগঞ্জ ইংরেজি উচ্চ বিদ্যালয়
০৪.বনফুলের পিতার নাম কি?
ক.বিমলচাঁদ মুখোপাধ্যায়
খ.নিত্যানন্দ মুখোপাধ্যায়
গ.সত্যনারায়ণ মুখোপাধ্যায়
ঘ.দিব্যেন্দু মুখোপাধ্যায়
০৫.কীসের মাধ্যমে বনফুলের সাহিত্য অঙ্গনে প্রবেশ?
ক.রবিবারের চিঠি খ.কল্লোপ
গ.শনিবারের চিঠি ঘ.সংবাদ প্রভাকর
০৬.কত সালে বনফুলের সাহিত্য অঙ্গনে প্রবেশ?
ক.১৯১৬ খ.১৯১৮ গ.১৯২০ ঘ.১৯২৭
০৭.বনফুলের গল্প ও উপন্যাসের বিষয়বস্তু কী ছিল?
ক.বাস্তবজীবন ও জ্ঞান-বিজ্ঞানের বিচিত্র উপদান
খ.কাল্পনিক উপাদান
গ.পরাবাস্তববাদ ঘ.প্রাণিবিষয়ক
০৮.নিমগাছের পাতা শিলে পিষছে বলতে কী বোঝায়?
ক.গৃহিণীর উপর গৃহস্বামীর স্বেচ্ছাচারিতা
খ.চুলকানিতে লাগাবে
গ.পাতা শক্ত বলে ঘ.রান্নার কৌশল
০৯.নিমগাছের পাতা কী কাজে লাগে?
ক. খোস দাদহাজা চুলকানিতে
খ.মুখের রুচি ফিরিয়ে আনতে
গ.আমাশয় ভালো করতে ঘ.যক্ষ্মা রোগে
১০.নিমগাছের উপকারী রূপ বর্ণনায় লেখক আসলে কী প্রকাশ করেছেন?
ক.গৃহিনীর গুণ খ.গৃহকর্তার গুণ
গ. ছেলেমেয়েদের গুণ ঘ.সংসারে বৃদ্ধদের গুণ
১১.বিকল্প ব্যবস্থা হিসেবে নিমের পাতা আরও কীভাবে খায়?
ক.আলু সহযোগে খ. বেগুন সহযোগে
গ.পটল সহযোগে ঘ.মাছ সহযোগে
১২.বাড়ির পাশে নিমগাছ গজালে বিজ্ঞরা খুশি হন কেন?
ক.নিমগাছের গুণাগুণ জানে বলে খ.নিমগাছ বাড়িটাকে পাহাড়া দিবে
গ.পাতা, ডাল, বা ছালের জন্য অন্যের বাড়িতে খোঁজ করতে হয় না
ঘ.পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে
১৩. নিমগাছ কাটে না কিন্তু যত্নও করে না বলতে লেখক কী বুঝাতে চেয়েছেন?
ক.গৃহিণীকে বিদায় করে না কিন্তু প্রাপ্যটুকুও দেয় না
খ.যত্ন না নিলেও নিমগাছ বেড়ে ওঠে
গ.যত্ন না নিলেও নিমগাছ ঠিকই উপকার করে
ঘ.পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে
১৪.‘নতুন লোক’ বলতে লেখক কী বুঝাতে চেয়েছেন?
ক.গৃহিনীর মনে মুক্তির ভাবনার উদয়
খ.সংসারে নতুন অতিথি
গ.অপরিচিত লোক ঘ.আগন্তুক
১৫.নিমগাছটা লোকটার সাথে যেতে পারল না কেন?
ক.বাড়ির মালিকের অনুমতি নেই খ.শিকড় অনেক দূর পর্যন্ত বিস্তৃত
গ.হাঁটতে পারে না ঘ. লোকটা নিতে চায় না
১৬.নতুন লোক মুগ্ধদৃষ্টিতে চেয়ে থেকে চলে গেল যে কারনে-
i. কিছু করার ছিল না
ii. নিমগাছের মালিকের তাড়া খেয়েছে
iii. কাজ আছে
নিচের কোনটি সঠিক?
ক i খ ii গ i ও ii ঘ i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড় এবং ১৭-১৮নং প্রশ্নের উত্তর দাও:
আমাদের অস্তিত্ব রক্ষা করার জন্যে বনায়ন বৃদ্ধি করা উচিত।
বৃক্ষ
আমাদের নানাবিধ প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কাজে ব্যবহূত হয়ে থাকে। বৃক্ষ আমাদের পাকাফল, জীবনধারণের জন্য প্রয়োজনীয় খাদ্য, বস্ত্র তৈরির সুতা ইত্যাদি দিয়ে থাকে এমনকি বৃক্ষ দেশের পরিবেশগত ভারসাম্য রক্ষা করে।
১৭.উদ্দীপকটি তোমার পাঠ্যবইয়ের পঠিত কোন রচনাকে চিহ্নিত করে?
ক.ফুলের বিবাহ খ.লাইব্রেরি
গ.সুভা ঘ.নিমগাছ
১৮.উদ্দীপক ও নিমগাছ’ আলোচনায় আমরা যা দেখতে পাই-
i. বৃক্ষ দরকার নেই ii. বৃক্ষের উপকারিতা
iii. প্রাকৃতিক সৌন্দর্য
নিচের কোনটি সঠিক?
ক i খ ii গ i ও ii ঘ i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড় এবং ২০-২১নং প্রশ্নের উত্তর দাও:
রহিমা দশ বছর হলো জলিলের সংসার করছে। সংসারের সবার কথা তাকে ভাবতে হয়। কিন্তু তার কথা কেউ ভাবে না। রহিমা মাঝে মাঝে বাড়ি থেকে চলে যেতে চাইলেও পারে না।
১৯.উদ্দীপকের রহিমার সাথে নিমগাছ’ গল্পের কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে?
ক. নিপুণা লক্ষ্মী বউ খ.কবিরাজ গ.কবি ঘ.গৃহকর্তা
২০.উদ্দীপক ও নিমগাছ’ গল্পে গৃহিনীর প্রতি যে আচরণ আমরা প্রত্যক্ষ করি-
i. অবহেলা ii. স্নেহ iii. ভালোবাসা
নিচের কোনটি সঠিক?
ক i খ ii গ i ও ii ঘi, ii ও iii
২১.উদ্দীপকের রহিমা ও নিমগাছ’ গল্পের নিপুণা বউটির বাড়ি ছেড়ে চলে যেতে ইচ্ছা করে কেন?
ক.অত্যাচারে অতিষ্ঠ হয়ে
খ.অত্যাধিক ভালোবাসায়
গ.অনেক কাজ করতে হয়
ঘ.দারিদ্রে কশাঘাতে পিষ্ট হয়ে
২২.বনফুল সাহিত্য অঙ্গনে প্যারডির সঙ্গে আর কী ধরনের সাহিত্য রচনা করে বাংলা সাহিত্য প্রবেশ করেন?
ক.কবিতা খ.ব্যঙ্গ-কবিতা গ.উপন্যাস ঘ.গল্প
২৩.নিমগাছ’ গল্পটি বনফুলের কোন গ্রন্থের অন্তর্ভূক্ত?
ক.বনফুলের গল্প খ.বিন্দুবিসর্গ
গ.দূরবীন ঘ.অদৃশ্যলোক