জোকস
প্রকাশ : ১২ জুলাই ২০১৪, ২০:১১
সান্তা :তুমি এত রাতে আর এত ঝড়ের মধ্যে আমাকে দোকানে যেয়ে চাল আনতে বলছো। আরে এত ঝড়ে তো একটা কুকুর পর্যন্ত রাস্তায় বেরুবে না।
বান্তা :তা কুকুর সাথে নেবার দরকার কি? একটু সাহস করে তুমি একাই যাও না!
স্বামী :আচ্ছা তুমি রোজ রোজ এত ক্রিম মাখো কেন?
স্ত্রী :ও মা, এটা আবার কোনো প্রশ্ন হলো না কি? ক্রিম মাখি যেন আমাকে সুন্দর দেখায়।
স্বামী :তাহলে ক্রিমটা বোধহয় নকল!
প্রথম বান্ধবী :দুঃসাহসী কোনো ছেলে ছাড়া আমি বিয়ে করব না।
দ্বিতীয় বান্ধবী :কী বলিস! তোকে বিয়ে করতে চাওয়াটাই কি যথেষ্ঠ দুঃসাহসী বিষয় নয়?
ফায়ারিং স্কোয়াডে নেওয়া হলো এক কুখ্যাত খুনীকে। যথারীতি মৃত্যুর আগে তার শেষ ইচ্ছা জানতে চাইলেন এক কর্মকর্তা। উত্তরে খুনীটি বললো,
:আমি যা চাই তা-ই কী দেবেন?
:হুমম! তোমার প্রাণ বাঁচানোর আবেদন ছাড়া যেকোনো কিছু চাইতে পারো।
:না মানে আমি যদি কোনো পোশাক পড়তে চাই?
:পোশাক চাইতে পারো, বল কী চাই?
:আমার শেষ ইচ্ছা হলো আমাকে একটা বুলেটপ্রুফ জ্যাকেট আর হেলমেট দেওয়া হোক!