আজকের রাশিফল
প্রকাশ : ১২ জুলাই ২০১৪, ২০:১৩
১৩ জুলাই, ২০১৪ খ্রিষ্টাব্দ, রবিবার
আজ ২৯ আষাঢ়, ১৪২১ বঙ্গাব্দ এবং ১৪ রমজান, ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কর্কট রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-৩২ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৫১ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কর্কট রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা:৪। আপনার উপর প্রভাবকারী গ্রহ চন্দ্র ও ইউরেনাস। আপনার শুভসংখ্যা: ২ ও ৪। শুভবার: রবি ও সোম। শুভরত্ন: মুক্তা ও গার্নেট।
প্রকৃতিগতভাবে আপনি: মৌলিক চিন্তা ও ধ্যান-ধারণার অধিকারী। অনুভূতিপ্রবণ ও সৃজনশীল। আত্মবিশ্বাস প্রগাঢ়। দোদুল্যমান ও কম বুদ্ধিসম্পন্ন ব্যক্তিদের সাথে আপনার মিল হবে না। আধ্যাত্মিকতার প্রতি রয়েছে প্রবল অনুরাগ। অপ্রত্যাশিত ঝামেলা আসবে। মামলা-মোকদ্দমা ও ভুল বুঝাবুঝি হতে পারে। সাফল্য লাভের জন্য কৌশলী হতে হবে।
আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: এস্ট্রলজার ড. জন ডী, সাহিত্যিক ওল সোয়োঙ্খা, অস্ত্র নির্মাতা সিমন নর্থ, জ্যোতিষী শাফাত খৈয়াম, হ্যারিসন ফোর্ড, রাতিন আহমেদ, সৈয়দ ইসমাইল সিরাজী প্রমুখ।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি
২১ মার্চ-২০ এপ্রিল \ কর্মস্থলে সতর্ক থাকার চেষ্টা করুন। কর্তৃপক্ষের সাথে কোনো মতবিরোধে জড়াতে পারেন। ভোগ লিপ্সায় লিপ্ত হতে পারেন। প্রাপ্ততথ্য সতর্কতার সাথে যাচাই করে নিন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন।
বৃষ রাশি
২১ এপ্রিল-২০ মে \ সেবামূলক কোনো কাজে অংশ নিতে পারেন। কল্যাণধর্মী কাজে সাফল্য সম্ভাবনা আছে। আর্থিক দিক ভালো যাবে। নতুন কোনো সুযোগ পেতে পারেন। কোনো গোপন প্রত্যাশা পূরণ হওয়ার সম্ভাবনা আছে। যাত্রা ও যোগাযোগ শুভ।
মিথুন রাশি
২১ মে-২০ জুন \ ব্যবসায়িক দিক কিছুটা প্রতিযোগিতাপূর্ণ হবে। তবে তেমন শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। স্বামী বা স্ত্রীর শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে। আর্থিক দিক কিছুটা ব্যয়বহুল হওয়ার আশঙ্কা আছে। পাওনা টাকা আদায়ের চেষ্টা ফলপ্রসূ নাও হতে পারে। কারো উপকার করতে গিয়ে নিজে ক্ষতিগ্রস্ত হতে পারেন।
কর্কট রাশি
২১ জুন-২০ জুলাই \ সাংবাদিকদের জন্য দিনটি শুভ নয়। আজ নানা প্রতিকূলতার মধ্য দিয়ে কাজ করতে হতে পারে। মানসিক উত্তেজনা পরিহার করুন। অন্যথায় ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। শিক্ষার্থীদের পড়াশোনায় অধিক মনযোগী হতে হবে। রোমান্স মোটামুটি শুভ ।
সিংহ রাশি
২১ জুলাই-২১ আগস্ট \ কর্ম পরিবেশ অনুকূল থাকবে। কর্মক্ষেত্রে আজ কাজের স্বীকৃতি পেতে পারেন। কলহ বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। অন্যথায় কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। দাম্পত্য ক্ষেত্রে মানিয়ে চলার চেষ্টা করুন। আজ কোনো বন্ধুর সাথে হঠাত্ যোগাযোগ হতে পারে।
কন্যা রাশি
২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ শিক্ষক অধ্যাপকদের জন্য দিনটি শুভ। কর্মক্ষেত্রে বিশেষ কোনো স্বীকৃতি লাভের সম্ভাবনা আছে। আজ অর্থ সংকটে ভুগতে পারেন। ব্যয় বৃদ্ধির আশংকা আছে। আজ দূরে কোথাও ভ্রমণ হতে পারে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে।
তুলা রাশি
২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ দিনটি শুভ নয়। মানসিক অস্থিরতায় ভুগতে পারেন। পারিবারিক পরিবেশ অনুকূল নাও থাকতে পারে। পারিবারিক ক্ষেত্রে মানিয়ে চলার চেষ্টা করুন। ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ নয়। আর্থিক লেনদেনে সতর্কতা অবলম্বন করুন।
বৃশ্চিক রাশি
২৩ অক্টোবর-২১ নভেম্বর \ সরকারি চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। চাকরি ক্ষেত্রে পদন্নোতি লাভের সম্ভবনা আছে। কর্মহীনদের কর্ম প্রাপ্তির যোগ আছে। শিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। প্রেমিক যুগলেরা প্রণয়ে সফলতা আশা করতে পারেন। অবিবাহিতদের বিয়ের ব্যাপারে অগ্রগতি আশা করা যায়।
ধনু রাশি
২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ কর্ম পরিবেশ অনুকূল নাও থাকতে পারে। কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে কাজ করুন। ব্যয় বৃদ্ধির আশংকা আছে। অতিরিক্ত ব্যয়ে আর্থিক সংকটে ভুগতে পারেন। শিক্ষার্থীদের পড়াশোনায় অধিক মনযোগী হতে হবে। অন্যথায় কাঙ্ক্ষিত ফল নাও পেতে পারেন।
মকর রাশি
২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ কর্ম পরিবেশ অনুকূল থাকবে। বেকারদের কারো কারো চাকরি প্রাপ্তির সম্ভাবনা আছে। সন্তানের কোনো সাফল্যে আনন্দবোধ করতে পারেন। প্রেমিক যুগলদের জন্য দিনটি শুভ। প্রণয়ে সফলতা আশা করতে পারেন। আজ কাউকে বেশি বিশ্বাস না করলে ভালো করবেন।
কুম্ভ রাশি
২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ আর্থিক দিক মোটামুটি ভালো থাকবে। অর্থ প্রাপ্তির যোগ আছে। ব্যবসায়ীদের নতুন বিনিয়োগে সতর্ক থাকতে হবে। আজ কোনো আত্মীয় দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন। মানসিক উত্তেজনা পরিহার করুন। অন্যথায় ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে।
মীন রাশি
১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ কর্ম পরিবেশ অনুকূল থাকবে। কর্মক্ষেত্রে পদস্থ কর্মকর্তাদের আনুকূল্য পাবেন। ব্যবসায়িক দিক অনুকূল থাকবে। ব্যবসায়িক ক্ষেত্রে নতুন কোনো যোগাযোগ হতে পারে। বেকারদের কর্মপ্রাপ্তির যোগ আছে। দাম্পত্য পরিবেশ অনুকূল থাকবে।