নিখোঁজের ৯ দিন পর উদ্ধার হলো শিশুর বস্তাবন্দী লাশ
আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা
প্রকাশ : ১২ জুলাই ২০১৪, ২০:৫৯
বগুড়ার আদমদীঘিতে ডোবা থেকে নিখোঁজের ৯ দিন পর গতকাল শনিবার দুপুরে মুশফিকুর রহমান (৩) নামে এক শিশুর অর্ধ গলিত বস্তাবন্দি লাশ পুলিশ উদ্ধার করেছে । এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
স্থানীয়রা জানায়, আদমদীঘির কসাইগাড়ী গ্রামের বিপুল হোসেনের পুত্র মুশফিকুর রহমান গত ৩ জুলাই বিকালে বাড়ির পাশে থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়। এ ঘটনায় তিনি থানায় একটি জিডি করেন। এরপর একটি মোবাইল ফোন থেকে তার পিতার নিকট ৭ লাখ টাকা মুক্তিপন দাবী করেন।