টাঙ্গাইলে বসানো হলো ৩২টি আইপি ক্যামেরা

টাঙ্গাইলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে টাঙ্গাইল শহরের ব্যবসায়ী ও পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে গত বৃহস্পতিবার আইপি (ইন্টারনেট প্রটোকল) ক্যামেরা স্থাপনা ও মনিটরিং সেন্টার উদ্বোধন করা হয়। ডিআইজি এস. এম. ফাহফুজুল হক আইপি ক্যাম নিয়ন্ত্রণ কক্ষের ফিতা কেটে এর উদ্বোধন করেন টাঙ্গাইল পৌরসভার বিভিন্ন পয়েন্টে এ পর্যন্ত ৩২টি ক্যামেরা স্থাপন করা হয়েছে। টাঙ্গাইল পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে এক অনুষ্ঠানে এর উদ্বোধন ঘোষণা করেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি এস. এম. ফাহফুজুল হক নুরুজ্জামান বিপিএম, পিপিএম। অনুষ্ঠানের প্রধান অতিথি ডিআইজি এস. এম. ফাহফুজুল হক নুরুজ্জামান বলেন, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশ সব সময়ই সচেষ্ট। তিনি সাংবাদিকদের কাছে সার্বিক সহযোগিতা কামনা করেন। আইপি ক্যামেরার নানা দিক তুলে ধরে বক্তৃতা করেন টাঙ্গাইলের পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর। টাঙ্গাইল জেলা পুলিশ আয়োজিত এ অনুষ্ঠানে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।