গোল্ডেন বলের প্রতিদ্বন্দ্বিতায় ফাইনালের সাত খেলোয়াড়
প্রকাশ : ১২ জুলাই ২০১৪, ২১:০১
এবারের বিশ্বকাপে গোল্ডেন বল জয়ের জন্য মনোনয়ন পাওয়া ১০ খেলোয়াড়ের সাতজনই হলেন আজকের ফাইনাল খেলতে যাওয়া দুই দলের। ফিফা গত শুক্রবার এ সংক্ষিপ্ত তালিকাটি প্রকাশ করে। বিশ্বকাপের সেরা খেলোয়াড়কে এই পুরস্কার দেয়া হয়ে থাকে।
আর্জেন্টিনার তিন খেলোয়াড় রয়েছেন এ তালিকায়। তারা হলেন অ্যাঞ্জেল ডি মারিয়া, জাভিয়ের ম্যাশেরানো এবং লিওনেল মেসি। অপর ফাইনালিস্ট জার্মানির খেলোয়াড় রয়েছেন চারজন-ম্যাটস হামেলস, টনি ক্রস, ফিলিপ লাম এবং থমাস মুলার। অন্যদের মধ্যে জায়গা পেয়েছেন কলম্বিয়ার জেমস রড্রিগেজ, ব্রাজিলের নেইমার এবং নেদারল্যান্ডসের আরিয়েন রোবেন।
ফিফা এছাড়াও গোল্ডেন গ্লোবস পেতে পারেন এমন গোলরক্ষকদেরও একটি সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় রয়েছেন কোস্টারিকার কেইলর নাভাস, জার্মানির ম্যানুয়েল নুয়ার এবং আর্জেন্টিনার সার্জিও রোমেরো। এদিকে সেরা তরুণ খেলোয়াড়েরও একটি সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ফিফা। এ তালিকায় রয়েছেন নেদারল্যান্ডসের মেমফিস ডেপাই এবং ফ্রান্সের পল পগবা ও রাফায়েল ভারানে। আজকের ফাইনালের পর চূড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।
গোল্ডেন বল জয়ীরা
আসর জয়ী
১৯৩০ হোসে নাসাজ্জি (উরুগুয়ে)
১৯৩৪ জিউসেপে মেয়াজ্জা (ইতালি)
১৯৩৮ লিওনিদাস (ব্রাজিল)
১৯৫০ জিজিনহো (ব্রাজিল)
১৯৫৪ ফেরেনক পুসকাস (হাঙ্গেরি)
১৯৫৮ দিদি (ব্রাজিল)
১৯৬২ গ্যারিঞ্চা (ব্রাজিল)
১৯৬৬ ববি চার্লটন (ইংল্যান্ড)
১৯৭০ পেলে (ব্রাজিল)
১৯৭৪ য়োহান ক্রুইফ (নেদারল্যান্ডস)
১৯৭৮ ম্যারিও কেম্পেস (আর্জেন্টিনা)
১৯৮২ পাওলো রসি (ইতালি)
১৯৮৬ দিয়েগো ম্যারাডোনা (আর্জেন্টিনা)
১৯৯০ সালভাতোর শিলাচি (ইতালি)
১৯৯৪ রোমারিও (ব্রাজিল)
১৯৯৮ রোনালদো (ব্রাজিল)
২০০২ অলিভার কান (জার্মানি)
২০০৬ জিনেদিন জিদান (ফ্রান্স)
২০১০ দিয়েগো ফোরলান (উরুগুয়ে)