ঈদে সাদেক সিদ্দিকীর ‘ভালোবাসি শুধু তোমায়’
প্রকাশ : ১২ জুলাই ২০১৪, ২১:১১
ঈদে প্রায় প্রথিতযশা সকল নির্মাতাই তাদের এক্সক্লুসিভ কাজটি উপহার দিতে চান। তেমনি ব্যতিক্রম নন সাদেক সিদ্দিকীও। এবারের ঈদের বিশেষ টেলিফিল্ম হিসেবে তিনি নির্মাণ করেছেন ‘ভালোবাসি শুধু তোমায়’। কাহিনী রোকেয়া ইসলাম। নাট্যরূপ ও সংলাপ সাঈদ তারেক। পরিচালনা করেছেন সাদেক সিদ্দিকী। ঢাকার উচ্চবিত্ত পরিবারের মেয়ে মিথিলার পাগলামী নিয়েই তৈরি হয়েছে এই নাটকটি। টেলিফিল্ম প্রসঙ্গে সাদেক সিদ্দিকী বলেন, ‘আমি চেয়েছি সমসাময়িক বাস্তবতাকে রেখে দর্শকদের হাস্যরস দিয়ে আনন্দ দেবার জন্য। টানা ৪ দিন শুটিং করেছি। এই টেলিফিল্মে দুটি গানে কণ্ঠ দিয়েছেন ড. মাহফুজুর রহমান, মিতালী ও সুমি। নাটকে অভিনয় করেছেন মিমো, তানভীর, হান্নান শেলী, অধরা, তোহা, সাঈদ তারেকসহ অনেকে।