স্বপ্নদলের ‘হরগজ’ মঞ্চায়ন
প্রকাশ : ১২ জুলাই ২০১৪, ২১:১২
নাট্যাচার্য সেলিম আল দীন রচিত ব্যতিক্রমী সৃষ্টিকর্ম ‘হরগজ’-এর সফল মঞ্চায়ন হলো গত ১২ জুলাই সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটার হলে। নাট্যসংগঠন স্বপ্নদলের দর্শকনন্দিত ও আলোচিত এ প্রযোজনার নির্দেশনা দিয়েছেন নাট্যাচার্যের শিষ্য জাহিদ রিপন। ‘হরগজ’ প্রযোজনার গ্রন্থিকেরা হলেন—সুকন্যা, শরীফ, শাওন, ইমন, রেজাউল, সামাদ, শিশির, শাহীন, মিতা, মোস্তাফিজ, নাবলু, মনির, তানভীর, জেবু, মাধুরী, ঋতু, রিমু, মাসুদ, হিটলার, সাঈদ, জাহিদ প্রমুখ। প্রযোজনাটির আলোক-পরিকল্পনা করেছেন ঠাণ্ডু রায়হান।