উজান গাঙের নাইয়া

বিবিসি মিডিয়া অ্যাকশন প্রযোজিত ধারাবাহিক নাটক ‘উজান গাঙের নাইয়া’য় শাহজাদার চরিত্রে অভিনয় করেছেন মীর নওফেল আশরাফী জিসান। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে মাস্টার্সে অধ্যয়নরত এই অভিনেতা মনে করেন বাংলাদেশে এখন অনেক ভালো মানের নাটকের কাজ হচ্ছে। আর এই ভালো কাজগুলোর পেছনে রয়েছে টিভি চ্যানেলগুলোর উদ্যোগ আর বেশ কিছু পরিচালকের মেধা। জিসান মনে করেন নতুনদের মধ্যেও বেশ কিছু ভালো কলাকুশলী এসেছেন যারা খুব ভালো কাজ করছেন। জিসানের প্রত্যাশা এভাবে সবাই মিলে ভালো কিছু করার ইচ্ছাটা অব্যাহত রাখলে এই শিল্পটি নিশ্চিতভাবেই খুব ভালো একটি অবস্থানে পৌঁছে যাবে । ‘উজান গাঙের নাইয়া’ নাটকটি পরিচালনা করেছেন গিয়াসউদ্দিন সেলিম ও বাশার জর্জিস। নাটকটিতে অভিনয় করেছেন মামুনুর রশিদ, ফজলুর রহমান বাবু, ওয়াহিদা মল্লিক জলি, চঞ্চল চৌধুরী, দীপা খন্দকার, অর্চিতা স্পর্শিয়া, কাজী নওশাবা আহমেদ, শ্যামল মওলা, শাহেদ আলী, ইশরাত নিশাত, মোমেনা চৌধুরীসহ আরও অনেকে। নাটকটি প্রচারিত হচ্ছে বাংলাদেশ টেলিভিশনে প্রতি রবিবার রাত ৮টা ৩০ মিনিটে এবং পুনঃপ্রচারিত হয় বৃহস্পতিবার সকাল ৮টা ৩৫ মিনিটে।