শাহরুখ খুব ভালো উপস্থাপক :সালমান খান

‘শাহরুখ বিগ বসের খুব ভালো সঞ্চালক হতে পারবে’, এটাই বললেন সালমান খান। বেশ রসিয়েই সালমান বললেন, ‘শাহরুখের অভিনয়ের চেয়েও আমি ওর সঞ্চালনার ভক্ত। রমজানের মাসে দুই খানের পরস্পরের প্রতি ভালোবাসা দেখে গোটা বলিউড বেশ চমকে উঠেছিল। এখন আবার সলমনের মুখে আবার শাহরুখ খানের প্রশংসা কি এক সময়ের দুই খুব ভালো বন্ধুর সম্পর্ক আবার ঠিক হয়ে যাওয়ার ইঙ্গিত? হতেই পারে, দুই বন্ধু আবার ভালো সম্পর্কে চলে এলে সবাই খুশি হবে। আসন্ন ‘বিগ বস’ সিজনে সালমান খান সঞ্চালক থাকবেন কিনা এই নিয়ে যে জল্পনা তৈরি হয়েছে তার সদুত্তর কিছুতেই দিচ্ছেন না বলিউডের ‘বডিগার্ড’। বরং বেশ অন্যভাবে এই প্রশ্নের উত্তর দিচ্ছেন। সালমান খান জানিয়েছেন, ‘আমি এই সিজনের শো’তে অ্যাঙ্কর থাকতেও পারি আবার নাও থাকতে পারি।’ এই বিগ বস সংক্রান্ত প্রশ্ন চলাকালীন ‘দাবাং’ খান জানান যদি তিনি শো’টি না করেন তাহলে শাহরুখ খান এই শো’টির সবথেকে ভাল সঞ্চালক হতে পারবেন।