পূর্ণিমার অস্বাভাবিক জোয়ারের পানিতে মংলা শহর প্লাবিত
মংলা (বাগেরহাট) সংবাদদাতা
প্রকাশ : ১২ জুলাই ২০১৪, ২১:১৪
মংলায় পূর্ণিমার অস্বাভাবিক জোয়ারের পানিতে শহর ও শহরতলীর নিম্নাঞ্চল তলিয়ে গেছে। শুক্র ও শনিবার পশুর ও মংলা নদীর পানি বেড়ে তা শহরে ঢুকে পড়ায় প্লাবিত হয়েছে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, দোকানপাট, রাস্তা-ঘাট ও বাড়ি-ঘর। রাস্তা-ঘাট তলিয়ে যাওয়ায় যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি ঈদকে সামনে রেখে দোকানপাটগুলোতে বেচা-কেনার মন্দাভাব দেখা দিয়েছে। প্রতি মাসের অমাবশ্যা ও পূর্ণিমার জোয়ারের পানিতে গড়ে ১৫ দিন রাতে-দিনে সমানভাবে প্লাবিত হয় মংলা শহর। ফলে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে সর্বস্তরের পৌরবাসীর।