আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ১০

কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা গোপালগঞ্জের কোটালীপাড়ায় আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষে মহিলাসহ ১০ জন আহত হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে উপজেলার উত্তরপাড়া গ্রামের হেলাল মার্কেটে আর্জেন্টিনার সমর্থক মিজান শিকদার ও ব্রাজিল সমর্থক সজিব শেখের মধ্যে খেলা নিয়ে কথা কাটাকাটির সূত্র ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। সংঘর্ষে গুরুতর আহত ইদ্রিস শেখ, তোতা শিকদার, বাচ্চু শিকদার, মোমতাজ উদ্দিন, সুফিয়া বেগম, হাসিনা বেগম, ফরাজুল শিকদারকে কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।