পটুয়াখালী জেলা ছাত্র সমিতির নবীনবরণ

ঢাকাস্থ পটুয়াখালী জেলা ছাত্র সমিতির উদ্যোগে গত শুক্রবার বিকাল সাড়ে ৪টায় মুক্তিভবন মিলনাতয়নে ঢাকার বিভিন্ন কলেজ/ বিশ্ববিদ্যালয় অনার্স ১ম বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীদের নবীন বরণ ও ইফতার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকাস্থ পটুয়াখালী জেলা ছাত্র সমিতির সভাপতি শাহ মাহমুদুর রহমান, অতিথি হিসেবে ছিলেন ঢাকাস্থ পটুয়াখালী জেলা সমিতির সভাপতি মেজর (অব.) মো. ইকবাল হোসেন খান, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির তথ্য গবেষণা সম্পাদক অ্যাডভোকেট মো. আফজাল হোসেন, বাংলাদেশ আওয়ামী যুব লীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য স্থপতি নিখিল চন্দ্র গুহ, ঢাকাস্থ পটুয়াখালী জেলা সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইকবাল মাহমুদ, ঢাকাস্থ বাউফল উপজেলা জনকল্যাণ সমিতির সভাপতি এম এ মজিদ মিয়া, ঢাকাস্থ পটুয়াখালী জেলা সমিতির সাবেক সাধারণ সম্পাদক কাজী আবদুর রাজ্জাক, ঢাকাস্থ পটুয়াখালী জেলা সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ড. এ এস এম জাফর বাদশা, বাংলাদেশ আওয়ামী যুব লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ঢাকাস্থ পটুয়াখালী জেলা আইনজীবী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. তোফাজ্জেল হোসেন জাফর। বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুব লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য রাশেদুল হাসান, ঢাকাস্থ বাউফল উপজেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি হাসনাইন আহম্মেদ, ঢাকাস্থ দুমকী উপজেলা ছাত্র কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক ডা. হাবিবুর রহমান, দশমিনা উপজেলা ছাত্র কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. জাহিদ হোসেন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ঢাকাস্থ পটুয়াখালী জেলা ছাত্র সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ আবদুস সাত্তার।-প্রেস বিজ্ঞপ্তি