সুন্দরগঞ্জে ভাইয়ের হাতে ভাই খুন গ্রেফতার ২
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা
প্রকাশ : ১২ জুলাই ২০১৪, ২১:১৫
সুন্দরগঞ্জ উপজেলার পশ্চিম ছাপড়হাটী গ্রামে গতকাল শনিবার সকালে ছোট ভাই লাল মোহাম্মদ নান্টুর ঘুষিতে বড় ভাই মোহাম্মদ আলী (৭২) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। এ ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে।
মোহাম্মদ আলী বিরোধপূর্ণ জমির আইল বাঁধতে গেলে সত্ ছোট ভাই লাল মোহাম্মদ নান্টু বাধা দেয়। এতে উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে লাল মোহাম্মদের ঘুষিতে বড় ভাই মোহাম্মদ আলী ঘটনাস্থলেই মারা যান। এ ব্যাপারে থানায় মামলা হলে পুলিশ লাল মোহাম্মদ ও তার পুত্র মাহবুর রহমানকে গ্রেফতার করে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।