পৃথক ঘটনায় সাতজন নিহত

কচুয়ায় সড়ক দুর্ঘটনায় চিকিত্সকসহ বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় সাতজনের মৃত্যুর খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা। চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের চাঁদখার দোকান ও মঠখোলা এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় শনিবার দুইজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, মো. বারেক ছৈয়াল (৬০) এবং ভ্যান চালক কাদির হোসেন (৩০)। এ ঘটনায় চাঁদপুর মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে। ফুলবাড়ীতে পানিতে ডুবে দুইজনের মৃত্যু কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় গত শনিবার পানিতে ডুবে দুইজনের মৃত্যু হয়েছে। উপজেলার খড়িবাড়ী বাজার সংলগ্ন ছাত্তার শেখের পুকুরের পড়ে মৃগী রোগে আক্রান্ত সাজু মিয়া (৩০) মারা যায়। অপরদিকে উপজেলার কলমদারটারী গ্রামের মানসিক রোগী আ. ছাত্তার (৩৫) বাড়ী সংলগ্ন পুকুরে পড়ে একইভাবে মারা যান। চট্টগ্রামে স্বর্ণ ব্যবসায়ীর আত্মহত্যা চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা এলাকা থেকে গতকাল শনিবার সকালে সমীর দাশ (৪৮) নামে এক স্বর্ণ ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। কোতোয়ালী থানার এসআই নজরুল ইসলাম জানান, শুক্রবার রাতে সমীর দাশ ঘুমাতে যান। সকালে পরিবারের লোকজন ডাইনিং রুমের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পান। আমরা জানতে পেরেছি সমীর দাশের ১০-১২ লাখ টাকা ঋণ ছিল। হয়তো ঋণের ভার থেকে মুক্তি পেতে সে আত্মহত্যার পথ বেছে নেন । মহেশপুরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ঝিনাইদহের মহেশপুর উপজেলার পাতবিলা গ্রামে গতকাল শনিবার দুপুরে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে রানা (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। তাকে উদ্ধার করে মহেশপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক মৃত বলে জানান। সুন্দরগঞ্জে শিশুর আত্মহত্যা গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার উত্তর মরুয়াদহ গ্রামে গতকাল শনিবার সকালে মায়ের সাথে অভিমান করে জান্নাতি আক্তার (৮) নামে এক ছাত্রী আত্মহত্যা করে। সে শোভাগঞ্জ মডেল সরকারি বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্রী। এ ব্যাপারে একটি ইউডি মামলা হয়েছে।