আজ থেকে শুরু বিসিকের বর্ষামেলা

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) নকশা কেন্দ্রের উদ্যোগে ৫ দিনব্যাপী বর্ষামেলা ১৪২১ ও কারুশিল্প প্রদর্শনী মতিঝিলস্থ বিসিক ভবন চত্বরে আজ রবিবার থেকে শুরু হচ্ছে। বিসিকের নকশা কেন্দ্রের জয়নাল আবেদীন প্রদর্শন কক্ষ, ১৩৭-১৩৮ মতিঝিল বাণিজ্যিক এলাকায় এ মেলার আয়োজন করা হয়েছে। বর্ষামেলায় বিসিকের নকশা কেন্দ্র থেকে হস্তশিল্পের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ গ্রহণকারীদের তৈরি হস্ত ও কুটির শিল্পজাত বিভিন্ন পণ্যসামগ্রী স্টল থাকবে। তাছাড়া এ উপলক্ষে প্রশিক্ষণ গ্রহণকারীদের তৈরিকৃত পণ্যসামগ্রীর প্রদর্শনীও হবে। মেলায় হস্ত ও কুটির শিল্পজাত বিভিন্ন পণ্য সামগ্রীর ৬৪টি স্টল থাকবে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উম্মুক্ত থাকবে।