বেবী মওদুদের শয্যাপাশে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিত্সাধীন বিশিষ্ট সাংবাদিক ও সাবেক সংসদ সদস্য বেবী মওদুদকে দেখতে যান। শনিবার বেলা ১১টার দিকে হাসপাতালে গিয়ে বেবী মওদুদের শয্যাপাশে বেশ কিছুক্ষণ কাটান প্রধানমন্ত্রী। এ সময় তিনি তাঁর চিকিত্সার খোঁজ খবর নেন এবং দ্রুত আরোগ্য কামনা করেন। তাঁর সুচিকিত্সার জন্য যথাযথ ব্যবস্থা নিতে কর্তব্যরত চিকিত্সকদের নির্দেশ দেন। বেবী মওদুদ বেশ কিছু দিন ধরে বিভিন্ন ধরনের রোগে ভুগছেন। দৈনিক ইত্তেফাক, বাংলাদেশ সংবাদ সংস্থা, সাপ্তাহিক বিচিত্রাসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে কাজ করেছেন বেবী মওদুদ।