ঢাকার রামকৃষ্ণ মিশনের রক্তদান কর্মসূচী
প্রকাশ : ১২ জুলাই ২০১৪, ২২:২৩
প্রতি বছরের মত এবারও ঢাকা রামকৃষ্ণ মিশনে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রামকৃষ্ণ মিশন ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাটির সহযোগিতায় ১১ জুলাই শুক্রবার এ কর্মসূচি সম্পন্ন হয়। এতে স্বতঃস্ফূর্তভাবে ৫৬ জন রক্তদান করেন। রক্তদান কর্মসূচি উদ্বোধন করেন ঢাকা রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ শ্রীমত্ স্বামী অখেয়ানন্দ জি মহারাজ। - সংবাদ বিজ্ঞপ্তি