শোক সংবাদ
প্রকাশ : ১২ জুলাই ২০১৪, ২২:২৫
মো. শাহাবুদ্দিন
পটুয়াখালীর জেনারেল হাসপাতালের মেডিসিন ও হূদরোগ বিশেষজ্ঞ ডা. মো. শাহাবুদ্দিন (৪৮) চিকিত্সাধীন অবস্থায় হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গত শুক্রবার ঢাকায় এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে সংসদ সদস্য আ খ ম জাহাঙ্গীর হোসাইন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সামসুজ্জামান লিকন, গলাচিপা প্রেসক্লাবের সকল সাংবাদিকসহ স্থানীয় বিশিষ্টজনরা গভীর শোক প্রকাশ করেছেন।
হাসিনা বানু
স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম লিটনের মা হাসিনা বানু (৮৫) বার্ধক্যজনিত কারণে চিকিত্সাধীন অবস্থায় গত বৃহস্পতিবার ঢাকায় এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি ৫ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম এবং স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ গভীর শোক প্রকাশ করেছেন।
জ্ঞানেন্দ্র চন্দ্র গোপ
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র ঐক্য পরিষদ ত্রিশাল উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক সজিব চন্দ্র গোপের বাবা ব্যবসায়ী জ্ঞানেন্দ্র চন্দ্র গোপ (৭০) চিকিত্সাধীন অবস্থায় গত শুক্রবার ময়মনসিংহে এক হাসপাতালে পরলোকগমন করেন। ত্রিশাল পৌরসভার কেন্দ্রীয় শ্মশানঘাটে গতকাল তার দাহ সম্পন্ন হয়।
রাফি ব্যাপারী
মুন্সীগঞ্জে সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউপি চেয়ারম্যান আব্দুল বারেক ব্যাপারীর ছেলে সদ্য এসএসসি পাস করা রাফি ব্যাপারী (১৬) চিকিত্সাধীন অবস্থায় গত শুক্রবার ঢাকায় এক ক্লিনিকে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি মা, বাবা, ১ ভাই ও ১ বোন রেখে গেছেন।
তাসলিমা আক্তার
ডেমরার সারুলিয়া টেংরা নিবাসী তাসলিমা আক্তার (২৮) গত বৃহস্পতিবার নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। তিনি স্বামী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।