রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ফজলুল হক মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের রাজনগর গ্রামের মুক্তিযোদ্ধা ফজলুল হক (৭৫) মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে চিকিত্সাধীন অবস্থায় গত শুক্রবার রাতে জেলার এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি ২ স্ত্রী, ৪ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন। এ আর বি কলেজ মাঠে গতকাল জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় রাজনগর কবরস্থানে তাকে দাফন করা হয়।