ধর্ষণ বন্ধে স্কুল কলেজে মোবাইল নিষিদ্ধ!
প্রকাশ : ১২ জুলাই ২০১৪, ২২:৫২
ধর্ষণ একটি সামাজিক ব্যাধি। এই ব্যাধি দূর করা প্রত্যেকটি সরকারের দায়িত্ব। এটা দূর করতে দরকার আইনের সঠিক প্রয়োগ। কিন্তু ভারতের কর্ণাটকের সংসদ সদস্যরা এই ব্যাধি বন্ধে এক অভিনব প্রস্তাব দিয়েছেন। তাহলো স্কুল কলেজে মোবাইল নিষিদ্ধ! এ যেন মাথা ব্যথার জন্য মাথাটাই কেটে ফেলা!
অত্যাধুনিক এই যুগে মোবাইল একটি অতি প্রয়োজনীয় বস্তু হলেও কর্ণাটক রাজ্যের সংসদ সদস্যদের আশ্চর্যজনক এই প্রস্তাবটিতে সমর্থন জানিয়েছে রাজ্যের মহিলা ও শিশু কল্যাণ কমিটি। শুক্রবার পার্লামেন্টে পেশ করা প্রস্তাবে বলা হয়েছে, স্কুল-কলেজের শিক্ষার্থীরা স্মার্ট মোবাইল ফোন ব্যবহার করে। এর মাধ্যমে তারা বিভিন্ন সামাজিক যোগাযোগ ওয়েবসাইটে প্রবেশ করে এবং নতুন নতুন বন্ধু-বান্ধবীর সঙ্গে পরিচিত হয় যা তাদের মধ্যে ধর্ষণের মনোবৃত্তি সৃষ্টি করে। তবে সব সংসদ সদস্য এই প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করেননি। অনেকের মতে, পুরোপুরি মোবাইল বন্ধ না করে বরং অত্যাধুনিক এবং ক্ষতিকর সফটওয়্যারগুলোর ব্যবহার নিষিদ্ধ করা উচিত। - এনডিটিভি