স্কোলারিকে দুষছেন না ব্রাজিল অধিনায়ক

জার্মানির কাছে সেমিফাইনালে ৭-১ গোলে ভরাডুবির পর ব্রাজিল কোচ লুইজ ফিলিপ স্কোলারিকে যখন সবাই কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন, তখন তার পেছনে এসে দাঁড়ালেন অধিনায়ক থিয়াগো সিলভা। জার্মানির কাছে দলের ভরাডুবির জন্য কোচ দায়ী নন বলে জানালেন তিনি। ‘ফিলিপাওয়ের (স্কোলারি) ভুলের জন্য আমরা হারিনি। আমরা একটি দল, তাই এর দায় সবাইকে নিতে হবে। ম্যাচটিতে আমি ছিলাম না, তারপরও আমি এই দলেরই একটি অংশ ছিলাম।’ এক ম্যাচে নিষেধাজ্ঞার কারণে বেলোহরিজন্তেতে অনুষ্ঠিত জার্মানির বিপক্ষে সেমিফাইনালে খেলতে পারেননি সিলভা। এই নিষেধাজ্ঞা কাটিয়ে গতকাল রাতে ব্রাসিলিয়ায় অনুষ্ঠিত নেদারল্যান্ডসের বিপক্ষে তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচে খেলেছেন পিএসজি’র এই সেন্টার-ব্যাক। সেমিফাইনালের খেলা শুরু হওয়ার ছয় মিনিটের মধ্যেই ৫-০ গোলে পিছিয়ে পড়ে খেই হারিয়ে ফেলেছিল স্বাগতিক ব্রাজিল। লড়াইটাকে ছয় মিনিটের একটি ‘আতঙ্ক’ বলে উল্লেখ করেছেন দলের অধিনায়ক সিলভা। নিজেদের মাঠে অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনাল খেলতে না পারায় দুঃখ প্রকাশ করলেন তিনি। ‘অবশ্যই এটা হতাশাজনক। আমরা সবাই ষষ্ঠবারের মতো বিশ্বকাপ জিততে চেয়েছিলাম। কিন্তু এটা সম্ভব হয়নি। কোচ এবং তার স্টাফরা আমাদের এই দলটির প্রতি অনেক আস্থা রেখেছিলেন। এই বিশ্বকাপ এবং ফাইনাল নিয়ে চিন্তা করে আমি নিজেও ঘুমহীন অনেক রাত কাটিয়েছিলাম।’ ফাইনাল খেলতে না পারলেও নেদারল্যান্ডসের বিপক্ষে তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচে জয় পেলে ব্রাজিল কিছুটা হলেও সম্মান উদ্ধার করতে পারে বলে জানান সিলভা। ব্রাসিলিয়ার মানে গ্যারিঞ্চায় অনুষ্ঠিত এই প্লে-অফ ম্যাচ প্রসঙ্গে ব্রাজিল অধিনায়ক বলেছেন, ‘অবশ্যই এটা ভিন্ন কিছু। কেননা আমরা প্রথমস্থানে থেকে টুর্নামেন্ট শেষ করতে চেয়েছিলাম।