গাজায় গণহত্যার প্রতিবাদে সারাদেশে জামায়াতের বিক্ষোভ আজ

ফিলিস্তিনে গাজা উপত্যকায় ইসরাইলের নৃশংস হামলা ও গণহত্যার প্রতিবাদে আজ রবিবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে জামায়াতে ইসলামী। দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি ডা. শফিকুর রহমান গতকাল শনিবার এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন। বিবৃতিতে বলা হয়, মানবতার শত্রু ইসরাইল ফিলিস্তিনে গণহত্যা চালিয়ে মানবতাকেই ধ"ংস করছে। তারা জাতিসংঘ সনদে বর্ণিত আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন করে গাজা উপত্যকায় গণহত্যা চালাচ্ছে। তাই আজ সারা দেশে জামায়াত শান্তিপূর্ণ বিক্ষোভ করবে। জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ এক বিবৃতিতে বলেন, ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের নৃশংস হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ইসরাইলের বর্বরোচিত হামলায় গাজায় লাশের পর লাশ পড়ছে। সেখানে গণহত্যা চলছে।