প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ইংরেজি এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়
প্রকাশ : ১৩ জুলাই ২০১৪, ১৯:৪১
ইংরেজি
মো: জসিম উদ্দীন বিশ্বাস
প্রভাষক, ইংরেজি বিভাগ,
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ।
পরীক্ষা ধীরে ধীরে ঘনিয়ে আসছে। সামনে ঈদ স্কুল বন্ধ এ সময়টাতে সব দায়িত্ব তোমাদের কাঁধে। মা-বাবা কত বলবে পড় পড়। তোমরা একটা রুটিন তৈরি করে পড়ায় মনোযোগ দাও দেখবে পরীক্ষা শেষে কত আনন্দ ।
সুপ্রিয় সমাপনী পরীক্ষার্থীবৃন্দ, শুভেচ্ছা নিও। তোমরা জান dialogue এর ্ওপর প্রশ্ন হয়ে থাকে যার পূর্ণ মান থাকবে ৫। মনোযোগ সহকারে পড়ে পরীক্ষার উত্তরপত্রে পরিচ্ছন্ন হাতের লেখা সহ উপস্থাপন করতে পারলে dialogue-এ অবশ্যই চমত্কার নম্বর পাওয়া যায়। তাই আজ তোমাদের জন্য তিনটি dialogue দেওয়া হলো।
Q . You want your friend to lend you a book.Write a dialogue about it responding with ‘would’ or ‘could’.
(Speakers: Myself and my friend Minhaj)
Myself : Good morning, Minhaj. How are you?
Minhaj : Good morning Ratul. I am fine, thank you, and you?
Myself : I am also fine.
Minhaj : Friend, why do you look so sad today? Could you please tell me the reason?
Myself : On Sunday, I have an examination on ‘English For Today’. My teacher will conduct the examination but I have lost my book. Could you please lend me your book, please?
Minhaj : Yes, of course. But you will have to use it carefully.
Myself : Okay, I will use it very carefully. Could you please tell me when I will have to return it?
Minhaj : Since your examination on Sunday, you had better return on Monday.
Myself : Could you please lend it just now?
Minhaj : Sure. Why not? Here it is. Take it.
Myself : Thank you very much. It will be a great help for me.
Minhaj: Please do not mention it. It is my pleasure.
Q. Write a dialogue between you and your friend about your friend’s birthday. Respond with ‘would’ or ‘could’.
(Speaker: Myself and my friend Jahir)
Myself : Hello, Jahir. Good morning.
Jahir : Hello, good morning.
Myself : How are how? You do not come to school for two weeks.
Jahir : I am fine. I went to America for thirteen days. What about you?
Myself : You look so fresh today. Could you pleas tell me the reason?
Jahir : There is not such a reason so that I can tell you.
Myself : Anyway, friend would you tell me the birth day of yours?
Jahir : But why do you need the birth day of mine?
Myself : I have asked from the curiosity of mine.
Jahir : Please let me think a little bit. I will tell you.
Myself : Have you forgotten your birth day?
Jahir : No, I have not forgotten. Oh yes, it is 10 July.
Myself : Oh, now I can realize the reason of looking fresh. I am really delighted to know the birth day of yours. I will be able to wish you in time.
Jahir : I am also happy that you have asked me about it.
Myself : Friend, would you go to the class room? The bell has rung.
Jahir : Certainly. Let’s go.
Q. Situation: A student is late in the class. Now write a dialogue between the student and the teacher about it. Respond with ‘would’ or ‘could’.
(Speaker: Student and Teacher)
Student : May I come in, sir? Teacher : Yes, come in. Student : I am sorry, sir. I am a little bit late today.
Teacher : It is okay. But what is the reason of your lateness?
Student : Sir, the bus that I got on became out of work on the way. Teacher : But I you should be more careful about your time. You could start earlier. Couldn’t you?
Student : Yes, sir. I will never be late.
Teacher : Okay, take your seat and be attentive to your class.
Student : Thank you very much, sir.
গতকাল প্রকাশিত ইংরেজি বিষয়ের Competency Based প্রশ্নের সবগুলো উত্তর তোমাদের জানার মধ্যে ছিল কী না মিলিয়ে দেখো।
1. ( a) the heading.
2. (a) the address and the date;
3. (c) the greeting/ salutation
4. (a) a comma
5. (c) the main message
6. ( c) the subscription
7. (c) the subscription
8. (d) the signature
9. (c) there was a fire in his school building
10. (c) a fire brigade
11. (b) a fire in his school building
12. (b) putting out fires
13. (a) young people.
14. (c) different schools
15. (b) students
16. (c) coward
17. (b) after HSC
18. (a) a firefighter
19. (a) preventing fire
20. ( a) comma, hyphen, full stop
00000000000000000000000000000000000000000000000000000000000000
পরিবার হচ্ছে গণতন্ত্র চর্চার প্রথম স্থান
বাংলাদেশ ও বিশ্বপরিচয়
সি এম মিরাজুল ইসলাম
প্রভাষক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ
গণতান্ত্রিক মনোভাব
প্রশ্ন-: বাড়িতে আমরা কীভাবে গণতন্ত্র চর্চা করতে পারি?
উত্তর: পরিবার হচ্ছে গণতন্ত্র চর্চার প্রথম স্থান। তাই বাড়িতে আমরা সকলের প্রতি গণতান্ত্রিক মনোভাব দেখাব। বাড়িতে মা-বাবাসহ সবার সাথে আলোচনা করে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করব।
বাড়িতে গণতন্ত্র চর্চা: পরিবারে গণতন্ত্র চর্চাই গণতান্ত্রিক মনোভাব সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাড়িতে গণতন্ত্র চর্চার উপায়গুলি নিম্নরূপ:
পরিবারের অধিকাংশের মতামতের ভিত্তিতে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব।
বাড়ির বিভিন্ন রুমের ডেকোরেশনের বিষয়ে সকলে মিলে সিদ্ধান্ত গ্রহণ করব।
বিভিন্ন অনুষ্ঠান-উত্সবের বিষয়ে সকলে মিলে সিদ্ধান্ত নিব। যেমন: বিবাহের অনুষ্ঠান
বাড়িতে বিভিন্ন জিনিস কেনাকাটার ব্যাপারে আলোচনা করে সিদ্ধান্ত নিব।
বিভিন্ন জায়গায় ঘুরতে যাবার বিষয়ে সকলের মতামত নিয়ে সিদ্ধান্ত নিব।
পরিশেষে বলা যায় যে, সমাজ ও রাষ্ট্রের গণতান্ত্রিক ব্যবস্থাকে অর্থবহ করতে হলে পরিবার থেকে গণতন্ত্র চর্চার অভ্যাস করতে হবে।
অতিরিক্ত সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রশ্ন-১: গণতন্ত্রকে বিশ্বের জনপ্রিয় শাসন ব্যবস্থা বলা হয় কেন?
উত্তর: গণতন্ত্র অর্থ জনগণের শাসন। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সকলের মতামতকে সম্মান ও অধিকাংশের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয় বলে গণতন্ত্রকে বিশ্বের জনপ্রিয় শাসন ব্যবস্থা বলা হয়।
প্রশ্ন-২: বাংলাদেশের বর্তমান শাসন ব্যবস্থা কীরূপ?
উত্তর: বাংলাদেশের বর্তমান শাসন ব্যবস্থা সংসদীয় পদ্ধতির।
প্রশ্ন-৩: বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার মূলনীতি কী?
উত্তর: বাংলাদেশে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হচ্ছে গণতন্ত্র।
প্রশ্ন-৪: গণতন্ত্রের মূলকথা কী?
উত্তর: গণতন্ত্রের মূলকথা হলো সবার মতামতকে সম্মান করা এবং অধিকাংশের মতামত অনুসারে সিদ্ধান্ত নেওয়া।
প্রশ্ন-৫: সমাজকে সুন্দরভাবে পরিচালনার জন্য কী করতে হবে?
উত্তর: সমাজকে সুন্দরভাবে পরিচালনার জন্য গণতন্ত্রের চর্চা করতে হবে।
প্রশ্ন-৬: গণতান্ত্রিক মনোভাব অপরিহার্য কেন?
উত্তর: গণতান্ত্রিক মনোভাব শান্তিপূর্ণসমাজ গঠনে মুখ্যভূমিকা পালন করে। তাই গণতান্ত্রিক মনোভাব অপরিহার্য।
প্রশ্ন-৭: গণতন্ত্রের অর্থ কী?
উত্তর: গণতন্ত্রের অর্থ জনগণের শাসন।
প্রশ্ন-৮: কীসের ফলে সবাই মিলেমিশে চলতে শেখে?
উত্তর: গণতান্ত্রিক মনোভাবের ফলে সবাই মিলেমিশে চলতে শিখে।
প্রশ্ন-৯: কোনটি সমাজে শান্তি ও সমপ্রীতি নিয়ে আসে?
উত্তর: গণতন্ত্র সমাজে শান্তি ও সমপ্রীতি নিয়ে আসে।
প্রশ্ন-১০: শান্তিপূর্ণ সমাজ গঠনের জন্য কোনটি অপরিহার্য?
উত্তর: গণতান্ত্রিক মনোভাব শান্তিপূর্ণ সমাজ গঠনের জন্য অপরিহার্য।
প্রশ্ন-১১: মানুষ কীসে নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ পায়?
উত্তর: গণতন্ত্রে মানুষ নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ পায়।
প্রশ্ন-১২: গণতন্ত্র চর্চার ক্ষেত্র কী কী?
উত্তর: গণতন্ত্র চর্চার ক্ষেত্র হচ্ছে- জাতীয় সংসদ, জেলা, উপজেলা, ইউনিয়ন পরিষদ ইত্যাদি।
প্রশ্ন-১৩: সমাজের সব সদস্যের কোন গুণটি থাকা উচিত?
উত্তর:সমাজের সব সদস্যের গণতান্ত্রিক মনোভাবের গুণটি থাকা উচিত।
প্রশ্ন-১৪: গণতন্ত্র আমাদের কী শেখায়?
উত্তর: গণতন্ত্র আমাদের পরমতসহিষ্ণু, সহনশীল ও সকলের সাথে মিলেমিশে চলতে শেখায়।