জোকস

 এক দাঁতের রোগী ডাক্তারের সঙ্গে ভিজিট নিয়ে তর্ক করছে। রোগী :একটা দাঁত তোলার জন্য তিনশ টাকা! এ তো এক মিনিটের কাজ। ডাক্তার :আপনি চাইলে আমি আরও সময় নিয়ে তুলে দিতে পারি।  লোক :এই যে, তুমি যে অন্ধ বলে ভিক্ষা চাইছো, কীভাবে বুঝবো যে তুমি চোখে দেখ না? ভিক্ষুক :এই যে দূরে একটা গরু দেখতাছেন, ওইটা আমি দেখতাছি না।  এক যুবক নৌবাহিনীর সাক্ষাত্কার দিতে এসেছে। প্রশ্নকর্তা :আপনি কি সাঁতার জানেন? উত্তরদাতা :সাঁতার শেখার সুযোগ হয়ে উঠেনি, স্যার। প্রশ্নকর্তা :তাহলে কি ভেবে আপনি নৌবাহিনীর সাক্ষাত্কার দিতে এসেছেন? উত্তরদাতা :মাফ করবেন, স্যার; তাহলে কি আমি মনে করব যে বিমানবাহিনীর আবেদনকারীরা উড়তে শেখার পর আসে।  খরস্রোতা নদীর পাড়ে দাঁড়িয়ে রাশিয়ার এক লোক চিত্কার করে যাচ্ছে, ‘আরে কেউ আমার বউটাকে বাঁচাও! আমি সাঁতার জানি না। বাঁচাতে পারলে এক হাজার রুবল দেব।’ টাকার অংক শুনে এক যুবক ঝাঁপিয়ে পড়লেন পানিতে। কোনোরকম ওই মহিলাকে তুলেও আনলেন তিনি। ‘এবার আমার এক হাজার রুবল দিন।’ লোকটা কাচুমাচু হয়ে বলল, ‘ইয়ে, স্রোতের কারণে চিনতে পারিনি। উনি আসলে আমার স্ত্রী নন, শাশুড়ি।’ যুবক হতাশ হয়ে বলল, ‘ঠিক আছে, তাহলে বলুন আপনি আমার কাছে কত পান?’