হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জ জেলা কারাগারে সিরাজ মিয়া নামে সাজারত এক কয়েদির মৃত্যু হয়েছে। সিরাজ মিয়া শহরের ইনাতাবাদ এলাকার বাসিন্দা। মঙ্গলবার দিবাগত রাত দুটার দিকে তার মৃত্যু হয়। জেল সুপার মো. গিয়াসউদ্দিন জানান, মঙ্গলবার রাত দুটার দিকে হঠাত্ করে কয়েদি সিরাজ অসুস্থতা বোধ করলে তাত্ক্ষণিক তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। তার কয়েদি নং-২৭৬১। পরে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়।
জানা গেছে, হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে দালালি করার অভিযোগে গত ১৫ মে সিরাজকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একমাসের সাজা দিয়ে তাকে কারাগারে প্রেরণ করা হয়।