সতের লাখ টাকাসহ বিকাশ ডিলার নিখোঁজ

কাপ্তাই উপজেলার বিকাশের শাহ আলম মোরশেদ বাবু নামের একজন ডিলার ১১ জন গ্রাহকের ১৭ লাখ ১৬ হাজার টাকা নিয়ে ৯ দিন ধরে নিখোঁজ রয়েছেন। গ্রাহকরা এক সপ্তাহ ধরে ডিলার বাবুর খোঁজ করেও তার সন্ধান পাননি। এ ব্যাপারে ডিলারা যৌথভাবে কাপ্তাই থানায় এজাহার দায়ের করেছেন বলে জানা গেছে। কাপ্তাই উপজেলার ওয়াগ্গাছড়া এলাকার গ্রাহক বাবলু বিশ্বাস জানান- শাহ আলম মোরশেদ বাবু কাপ্তাই নতুন বাজারে ‘ইত্যাদি স্টোর’ নামক একটি বিকাশ এজেন্ট খোলেন। ঐ ইত্যাদি স্টোরের মাধ্যমে বিভিন্ন এলাকার গ্রাহকরা বিকাশে টাকা লেনদেন করতো। বিগত কয়েক মাস ধরে এভাবে টাকা লেনদেন হচ্ছিল। প্রতিবারের মত গত ৪ জুলাই ১১ জন গ্রাহক মোট ১৭ লাখ ১৬ হাজার টাকা বাবুর মাধ্যমে বিকাশ করেন। কিন্তু যাদের কাছে বিকাশে টাকা পাঠানো হয়েছে তারা কেউ টাকা পাননি। পরে বাবুর মোবাইলে বারবার ফোন করে মোবাইল বন্ধ পাওয়া যায়। এদিকে ঐ ১১ জন গ্রাহক বাবুর বিরুদ্ধে কাপ্তাই থানায় এজাহার দায়ের করেন বলে গ্রাহক সুখী স্টোরের টিপুল বিশ্বাস জানান।