ফেরদৌসী মজুমদারকে নিয়ে ঈদ

ঘনিয়ে আসছে ঈদ। আর ছোট পর্দার নির্মাতারাও এখন প্রায় সব কিছু গুছিয়ে আনছেন। প্রস্তুতি এখন চ্যানেলে নাটক জমা। নির্মাতা মাইনুল হাসান খোকন এবারে একেবারেই ভিন্ন গল্পে ফেরদৌসী মজুমদারকে নিয়ে একটি নাটক তৈরি করলেন। এ ছাড়া এই সময়ে শুটিং করছেন ঈদের ধারাবহিক নাটক ‘ভালোবাসা প্রতিদিন’-এর। মাছারাঙা প্রডাকশন থেকে পাঁচ পর্বের এই ধারাবাহিক নাটকটি ঈদে প্রচারিত হবে এশিয়ান টিভিতে। নাটকটিতে অভিনয় করেছেন শাহরিয়া নাজিম জয়, বাঁধন, পারভিন সুলতানা দিতিসহ আরও অনেকে। এ ছাড়াও বিটিভির জন্য নির্মান করেছেন নাটক ‘এক এবং একা’ আনিসুল হকের রচনায় নাটকটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন ফেরদৌসী মজুমদার ও তৌকীর আহমেদ। নাটকটি প্রসঙ্গে খোকন বলেন, ‘ঈদে দুই গুণী তারকা নিয়ে কাজ করার সুযোগ পেলাম। এছাড়া ফেরদৌসী আপার সাথে এটি এক অনবদ্য কাজ হয়েছে।’