শখের বশেই উপস্থাপনাটা করছি :লিজা

কণ্ঠশিল্পী লিজাকে গেল প্রায় ১ বছর ধরেই বিভিন্ন চ্যানেলের অনুষ্ঠান সঞ্চালনার কাজেই দেখা গেছে। এই সময়ে তিনটি চ্যানেলে নিয়মিত অনুষ্ঠান সঞ্চালনা করছেন লিজা। নিজের গান, পড়াশোনার ব্যস্ততায় টিভি অনুষ্ঠান প্রসঙ্গে লিজা বলেন, ‘একটানা একমাসের শুটিং করে ফেলি। তাই খুব একটা অসুবিধা হয় না। তবে আমি গানের অনুষ্ঠানের সঞ্চালনা করি স্রেফ শখের বশে।’ ঈদের ব্যস্ততা প্রসঙ্গে লিজা বলেন, ‘এবারে একাধিক অ্যালবামে গান গাইছি। তবে মজার ব্যাপার হলো তিনটি অ্যালবামে তিন ধরনের গান গাইছি। আশা করি গানগুলো শ্রোতাদের ভালো লাগবে।’