খুলনায় জাতীয় পার্টি জেপি’র সভা

খুলনা মহানগর জাতীয় পার্টির (জেপি) অনুমোদিত কমিটির প্রথম সভা গতকাল রবিবার সকালে নগরীর শেরে বাংলা রোডস্থ দলের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন মহানগর জেপির সভাপতি রাশিদা করিম। সভায় আন্তর্জাতিক আদালতে বাংলাদেশের সমুদ্র বিজয়ের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক অভিন্দন জানিয়ে নেতৃবৃন্দ বলেন, প্রধানমন্ত্রীর সময়োচিত পদক্ষেপ ও দৃঢ় নেতৃত্বের কারণে বাংলাদেশ আবারো সমুদ্র বিজয়ে সফলতা অর্জন করেছে। এ বিজয় বাংলাদেশের আপামর জনগণের বিজয়। নেতৃবৃন্দ ঈদের আগে খুলনা অঞ্চলের পাটকল শ্রমিকদের বকেয়াসহ তিন সপ্তাহের মজুরি প্রদানের জন্য সরকারের প্রতি দাবি জানান। বক্তৃতা করেন খুলনা মহানগর জেপির সদস্য সচিব চৌধুরী হাবিবুর রহমান, যুগ্ম আহ্বায়ক কাজী মাসুদ আহম্মেদ, অধ্যাপক মোশাররফ হোসেন, স.ম হাফিজুল ইসলাম, মো. রেজাউল করিম প্রমুখ।