পিরোজপুর অফিস
ঈদকে সামনে রেখে পিরোজপুর এলাকায় বড় ধরনের অপরাধ সংঘটনের প্রস্তুতির সময় বুধবার ভোররাতে পিরোজপুর-নাজিরপুর সড়কের পাঁচপাড়া বাজারের কাছে পুলিশ আন্তঃজেলা অপরাধী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে। এরা হলো মো. জামাল, রফিক ওরফে সালাম ও সোহেল।
পিরোজপুরের পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) মোল্লা আজাদ হোসেন বুধবার দুপুরে পুলিশ অফিসের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং-এ এ তথ্য জানান।
প্রেস ব্রিফিং-এ বলা হয়, গ্রেফতার এ তিন অপরাধীর বিরুদ্ধে পিরোজপুর, বাগেরহাট, গোপালগঞ্জ, শরিয়তপুর, বরিশাল জেলা ও মহানগরসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার থানায় সাতটি মামলা রয়েছে। এরা মোটরসাইকেল ও ইজিবাইক চুরিসহ অজ্ঞানপার্টি-মলমপার্টির অপরাধে জড়িত।
ঘটনার বিবরণে পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) জানান, ওই তিনজন একটি নম্বরবিহীন মোটরসাইকেলে বাগেরহাটের কচুয়া থেকে পিরোজপুর শহরের দিকে আসছিল।