সেহেরীর পর কফি পান করা উচিত নয়
প্রকাশ : ১৩ জুলাই ২০১৪, ২১:৩৭
পবিত্র রমযানে রোজাদারগণ সারাদিন পানাহার এবং পানি পান থেকে বিরত থাকার কারণে অনেক ক্ষেত্রে ডিহাইড্রেশন বা পানি শূন্যতা দেখা দিতে পারে। তাই যারা রোজা থাকবেন তাদের অবশ্যই ইফতার ও সেহেরীর সময় পর্যাপ্ত পানি পান করা উচিত। এক্ষেত্রে ইফতারীর পর পর্যায়ক্রমে ৪ থেকে ৬ গ¬াস পর্যন্ত পানি পান করা ভালো। এছাড়া সেহেরীর পর অন্তত: ২ গ¬াস পানি পান করা উচিত। তবে সেহেরী খাওয়ার পর চা বা কফি একেবারেই পান করা উচিত নয়। চা বা কফির এন্টি-ডাই ইউরিটিক ইফেকট রয়েছে। ফলে সেহেরীর পর চা-কফি পানে বারবার প্রস্রাব হতে পারে। এতে পানি শূন্যতা দেখা দেয়। ফলে রোজাদারগণ দুর্বল হয়ে পড়তে পারেন। তাই সেহেরীর পর চা-কফি পান না করাই ভালো। এছাড়া যদি কারও শারীরিক অসুস্থতার কারণে ডাইইউরিটিক জাতীয় ওষুধ সেবন করতে হয় তবে চিকিত্সকের পরামর্শে ওষুধটি ইফতারির পর সেবন করা ভালো। সেহেরীর পর ডাইইউরিটিক জাতীয় ওষুধ সেবন করা উচিত নয়। এতে বারবার প্রস্রাব হলে শরীরের পানি শূন্যতা দেখা দিতে পারে।
লেখক : চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ