বিএসএমএমইউ’র উদ্যোগে পরিবার পরিকল্পনা ব্যবস্থাপকদের প্রশিক্ষণ
প্রকাশ : ১৩ জুলাই ২০১৪, ২১:৩৭
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিকস বিভাগ, সেভ দ্যা চিলড্রেন ও যুক্তরাষ্ট্রের জন হপকিন্স স্কুল অব পাবলিক হেলথ’র যৌথ উদ্যোগে শুরু হয়েছে ৫ দিনব্যাপী স্বাস্থ্য অধিদপ্তর ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের জেলা পর্যায়ের ব্যবস্থাপকদের কৌশলগত নেতৃত্ব ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি।
এ কর্মশালায় ৭টি জেলার সিভিল সার্জন, পরিবার-পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ও নির্দিষ্ট সংখ্যক উপজেলা পর্যায়ের ব্যবস্থাপকগণ অংশ নিয়েছেন। দাতা সংস্থা ইউএসএআইডি’র অর্থায়নে রাজধানী ঢাকার বিয়াম মিলনায়তনে রবিবার থেকে শুরু হওয়া এ প্রশিক্ষণ কর্মসূচি আগামী ১৭ জুলাই শেষ হবে। সকালে কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত। -প্রেস বিজ্ঞপ্তি