আজ বাবুছড়া বিজিবি ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন স্থায়ী কমিটির ১১ সদস্য
খাগড়াছড়ি (দীঘিনালা) সংবাদদাতা
প্রকাশ : ১৩ জুলাই ২০১৪, ২১:৩৯
আজ সোমবার খাগড়াছড়ি জেলার দীঘিনালাস্থ বাবুছড়া বিজিবি ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির ১১ সদস্যের প্রতিনিধি দল। বাবুছড়ায় বিজিবি ব্যাটেলিয়ন সদর দপ্তর স্থাপনে জমি অধিগ্রহণ নিয়ে স্থানীয় আদিবাসীদের সাথে যে সমস্যা দেখা দিয়েছে মূলত সে বিষয়টি খতিয়ে দেখতে এবং আদিবাসীদের সাথে মত বিনিময় করতে সেখানে যাচ্ছেন তারা।
পার্বত্য চট্টগ্রাম স্থায়ী কমিটির সভাপতি ও আদিবাসী বিষয়ক সংসদীয় কমিটির আহ্বায়ক র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির নেতৃত্বে প্রতিনিধি দলে থাকবেন, আদিবাসী বিষয়ক সংসদীয় ককাস, ফজলে হোসেন বাদশা এমপি, স্থায়ী কমিটির সদস্য আব্দুল লতিফ এমপি ও কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, আদিবাসী বিষয়ক সংসদীয় সদস্য ককাস নাজমুল হক প্রধান এমপি, আদিবাসী বিষয়ক সংসদীয় কমিটির সদস্য ককাস মোঃ ইয়াছিন আলী এমপি, টেকনিক্যাল আদিবাসী বিষয়ক সংসদীয় কমিটির ককাস সদস্য জান্নাত-এ-ফেরদৌসী এবং স্থায়ী কমিটির সদস্য মিজ ফিরোজা বেগম চিনু এমপি।