‘বিশুদ্ধ পানির’ জারে কেঁচো-শ্যাওলা!
জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা
প্রকাশ : ১৩ জুলাই ২০১৪, ২১:৪১
দামুড়হুদা উপজেলার দর্শনাস্থ পানি বিশুদ্ধকরণ কারখানা থেকে সরবরাহ করা পানির জারে শ্যাওলা ও কেঁচো জাতীয় প্রাণীর অস্তিত্ব পাওয়া গেছে। গত শনিবার জীবননগর শহরের মুক্তিযোদ্ধা মার্কেট সংলগ্ন খন্দকার মেডিক্যাল হলে এই পানির জার পাওয়া যায়।
খন্দকার মেডিক্যালের স্বত্বাধিকারী চঞ্চল খন্দকার ও হীরা ফার্টিলাইজারের হমিদুল ইসলাম অভিযোগ করেন, তারা দীর্ঘদিন ধরে ঐ কোম্পানির কাছ থেকে পানির জার নিয়ে থাকেন। ইতিপূর্বে ঐ কোম্পানির জারে ময়লা ও দুর্গন্ধযুক্ত পানি পাওয়ায় সে ব্যাপারে অভিযোগ করা হলে কোম্পানি সেসব জার ফেরত নিয়ে নতুন জার সরবরাহ করে। মদিনা ইলেক্ট্রনিক্সের স্বত্বাধিকারী হাজী আব্দুর রহমান অবিলম্বে উক্ত পানি বিশুদ্ধকরণ কারখানায় বিএসটিআই কর্তৃপক্ষের সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনার দাবি জানান।