মোহামেডানের জয়
প্রকাশ : ১৩ জুলাই ২০১৪, ২২:১২
বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাব ২-০ গোলে চট্টগ্রাম আবাহনী লিমিটেডকে হারিয়েছে। গতকাল চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলাটিতে ষষ্ঠ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন মোহামেডানের তাওহিদুল সবুজ। ২৯ মিনিটে গোল করে দলের জয় নিশ্চিত করেন ওয়াহেদ। এই জয়ের ফলে ২৫ খেলায় ৪১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান ধরে রেখেছে মোহামেডান। সমান খেলায় চট্টগ্রাম আবাহনীর পয়েন্ট ২২। আজ সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল ৪টায় শেখ রাসেলের মুখোমুখি হবে টিম বিজেএমসি।