বিজিএমইএ’র সামনে বেতনের দাবিতে শ্রমিকদের অবস্থান
প্রকাশ : ১৩ জুলাই ২০১৪, ২২:৪১
বকেয়া বেতনের দাবিতে গতকাল রবিবার রাজধানীর বিজিএমইএ ভবনের সামনে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে বন্ধ হয়ে যাওয়া দুটি কারখানার শ্রমিকরা। পরে বেতন পাওয়ার প্রতিশ্রুতির পর শ্রমিকরা তাদের অবস্থান কর্মসূচী প্রত্যাহার করে।
শ্রমিক ও বিজিএমইএ’র কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে জানা যায়, সম্প্রতি কারখানা পরিদর্শনে কচুক্ষেত এলাকার একটি ভবনের কাঠামোগত ত্রুটি পাওয়ার পর সেখানে অবস্থিত চারটি কারখানা বন্ধ করে দেয়া হয়। এর মধ্যে আলটিমেট ও চন্দনা অ্যাপারেলসেই প্রায় এক হাজার শ্রমিক কাজ করে। গতকাল কাজ করতে এসে শ্রমিকরা কারখানা বন্ধ পান। পরে তারা বকেয়া বেতন বোনাসের দাবিতে বিজিএমইএ’র সামনে এসে অবস্থান নেন। বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় গার্মেন্টস শ্রমিক কর্মচারী লীগের সভাপতি সিরাজুল ইসলাম রনি।