দিনাজপুরে আদিবাসীদের হাতে কৃষি শ্রমিক নিহত
স্টাফ রিপোর্টার, দিনাজপুর
প্রকাশ : ১৩ জুলাই ২০১৪, ২২:৪৭
সদর উপজেলার নশিপুর গ্রামের পাটবীজ খামারের কৃষি শ্রমিক আব্দুস সামাদকে (৩৮) গত শনিবার রাতে আদিবাসীরা নৃশংসভাবে হত্যা করেছে। গতকাল রবিবার সকালে এলাকাবাসী একবারপুর গ্রামের সামাদের ক্ষতবিক্ষত লাশ দেখে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করেন।
পুলিশ ও এলাকাবাসী জানান, পরকীয়া সমপর্কের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। আব্দুস সামাদকে গত শনিবার রাতে পার্শ্ববর্তী গ্রাম একবারপুরের আদিবাসী সোম মর্মু, সাগর মর্মু, মাতলা মার্ডি ও মানিক মার্ডিসহ কয়েকজন আদিবাসী বাড়ির উঠানের গাছে বেঁধে বল্লম, তীর ও অন্যান্য দেশীয় অস্ত্র দিয়ে নৃশংসভাবে হত্যা করে।