জোকস
প্রকাশ : ১৪ জুলাই ২০১৪, ১৯:২৭
একবার এক মার্কিন জেনারেল ইরাকে সেনাছাউনি পরিদর্শনে গেলেন, সঙ্গে দোভাষী। দোভাষীকে তিনি বললেন, ‘আমি উপস্থিত সেনাসদস্যদের একটি জোকস শোনাব। কিন্তু ওরা তো ইংরেজি বুঝবে না, আপনি সেটা তর্জমা করে দেবেন, দেখবেন ওরা হাসিতে লুটিয়ে পড়বে।’ অতঃপর তিনি প্রায় দুই মিনিট ইংরেজিতে একটি লম্বা জোকস বলে দোভাষীকে সেটা তর্জমা করতে ইশারা করলেন। দোভাষী আরবিতে ছোট্ট একটি বাক্য বলার পরপরই সব সেনাসদস্য হাসিতে ফেটে পড়ল। জেনারেল অবাক হয়ে এটার কারণ জিজ্ঞেস করলে প্রথমে দোভাষী কিছুই বলতে রাজি হলো না। পরে অনেক করে অনুরোধ করার পর সে বললো- ‘মাফ করবেন জেনারেল! আপনার জোকসটিতে আমি হাসির কিছুই খুঁজে পাইনি। কিন্তু আপনি আমাদের সম্মানিত মেহমান। আপনাকে তো আর অসন্তুষ্ট করা যায় না। তাই আমি সেনাদের বলেছি-জেনারেল সাহেব এই মাত্র একটি জোকস বলেছেন, আপনারা সবাই হাসুন। আর তাতেই কাজ হয়েছে।’
মা :আশ্চর্য মেয়ে তো তুই। সোমা তোকে এক বছর আগে জলহস্তী বলেছে আর সেটা মনে করে আজ তুই কাঁদছিস।
মেয়ে :আরে আমি কি জানতাম না কি জলহসত্মী দেখতে এতো খারাপ। একটু আগেই না টিভিতে প্রথম জলহসত্মী দেখে বুঝতে পারলাম সোমা আমাকে কত খারাপ একটা কথা বলেছে!
গ্রাম থেকে স্ত্রী’কে নিয়ে শহরে বেড়াতে এসেছেন এক সর্দারজি। সেখানে পৌঁছানোর পর এক আত্মীয়ের বাসায় যাবার উদ্দেশ্যে সর্দারজি ও তার বৌ একটি দোতলা বাসের দ্বিতীয় তলায় উঠে বসলেন। কিন্তু মিনিট খানেকের মধ্যেই স্ত্রী’কে নিয়ে নেমে এলেন সর্দার। বললেন, ‘আশ্চর্য এক বাস বানিয়েছে এরা। বাসভর্তি লোক বসে আছে, অথচ বাস চালানোরই কোনো ব্যবস্থা নেই!’