ফ্রেডের অবসর

সর্বশেষ কনফেডারেশন্স কাপের পারফরম্যান্স দিয়ে বিশ্বকাপেও তার উপর ভরসা রেখেছিলেন কোচ লুইস ফিলিপ স্কোলারি। কিন্তু ছয় ম্যাচে মাত্র এক গোল করে নিজেকে ব্রাজিলের বিশ্বকাপ ইতিহাসেরই অন্যতম ‘বাজে’ ফরোয়ার্ড হিসেবে প্রমাণ করে ফেলেছেন ফ্রেড। তাই বিশ্বকাপের ব্যর্থতা থেকেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিলেন এই খেলোয়াড়। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম স্কাই স্পোটর্স জানায়, গত রবিবার এক সংবাদ সম্মেলনে ফ্রেড তার অবসরের ঘোষণা দেন। তিনি বলেন, ‘আমার জন্য সেলেচাও মিশন শেষ।’ এবারের বিশ্বকাপে ক্যামেরুনের বিপক্ষে মাত্র একটি গোল করেছেন ফ্রেড। ওই ম্যাচে ব্রাজিল ৪-১ গোলে জয় পেয়েছিলো। নেইমার ইনজুরিতে পড়ার পর ফ্রেড দলকে সামনে দিকে এগিয়ে নিতে ব্যর্থ হন। আক্রমণ ভাগে নিজেকে মেলে ধরতে না পারায় তৃতীয় স্থান নির্ধারণীতে তার পরিবর্তে জো কে নামানো হয়।