পাঁচশ রান দেখছে ওয়েস্ট ইন্ডিজ

সেই হোপের আরেকটা ঝড়ো সেঞ্চুরির ওপর ভর করে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচে ৪২১ রানের পাহাড় সমান রান করেছে; কিন্তু এই স্কোরেই থামতে রাজি নন হোপ। তিনি আশা করছেন, ওয়েস্ট ইন্ডিজ এই বিশ্বকাপেই ৫০০ রান করে ফেলবে। গত বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬ উইকেটে ৪৮১ রান তুলেছিলো। সেটাই এখন ওয়ানডের বিশ্বরেকর্ড; কিন্তু হোপ বলছেন, তারা এখানে থামবেন না। পাচশ রান করা প্রসঙ্গে তিনি বলছিলেন, ‘এটা অবশ্যই এমন একটা ব্যাপার, যেটা আমরা কোনো না কোনো পর্যায়ে অর্জন করতে চাই। অবশ্যই প্রথম দল হিসেবে ৫০০ রানের মাইলফলক স্পর্শ করতে পারাটা অসাধারণ ব্যাপার হবে। আর আমি নিশ্চিত, আমাদের ব্যাটিং শক্তি সেটা করতে সক্ষম।’