এফবিসিসিআই এবং জাপানের কোকোরোর মধ্যে সহযোগিতা চুক্তি

বাংলাদেশে জাপানী বিনিয়োগ বৃদ্ধি এবং জাপানে বাংলাদেশী পন্যের বাজার সমপ্রসারনের লক্ষ্যে দুই দেশের বেসরকারী খাতের মধ্যে বিদ্যমান অর্থনৈতিক ও বানিজ্য সহোযোগিতাকে আরও জোরদার করতে পারস্পরিক সহায়তার সিদ্ধান্ত হয়েছে। এজন্য গতকাল ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এবং জাপানী প্রতিষ্ঠান কোকোরো লিমিটেডের একটি সহযোগিতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এফবিসিসিআই-এ অনুষ্ঠিত এই সহযোগিতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে এফবিসিসিআই এর মহাসচিব মীর শাহাবুদ্দিন মোহাম্মদ এবং কোকোরো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইউকারি সুজুকি স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। জাপানের সাথে বানিজ্য ও বিনিয়োগ সমপ্রসারনে কোকোরো লিঃ ট্রেড ও বিনিয়োগ ফ্যসিলিটেটর হিসাবে প্রয়োজনীয় সহযোগিতা করবে। — প্রেস বিজ্ঞপ্তি