রায়পুরায় রাস্তার ৩২টি গাছ কেটে আত্মসাত্

রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নে রাস্তার পাশের আকাশী, মেহগনিসহ বিভিন্ন প্রজাতীর প্রায় লক্ষাধিক টাকার সরকারি গাছ প্রশাসনের অনুমতি ছাড়াই কেটে নিয়েছে স্থানীয় প্রভাবশালী ব্যাক্তি। এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, গত শনিবার হাজী তাজ উদ্দিনের নেতৃত্বে একটি প্রভাবশালী মহল সায়দাবাদ খেয়াঘাট-বালুয়াকান্দি বাজার রাস্তার গোপীনাথপুর এলাকায় রাস্তার দক্ষিনপাশ থেকে ছোট বড়সহ প্রায় ৩২টি বিভিন্ন দেশীয় প্রজাতীর গাছ কেটে নিয়েছে। এসব গাছের বর্তমান বাজার মূল্য আনুমানিক লক্ষাধিক টাকা। এ ব্যাপারে হাজী তাজ উদ্দিন বলেন, গত প্রায় বিশ বছর পূর্বে যখন এসব গাছের চারা রোপন করেছিলাম তখন প্রশাসনকে জানাতে হয়নি, তাই আজও প্রশাসনকে জানানোর প্রয়োজন মনে করি না। উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা পিন্টু ব্যাপারী বলেন, আমি খোজ নিয়ে জেনেছি এসব গাছ সরকারি আওতায় পড়ে না। তবে কাগজপত্র না দেখে নিশ্চিতভাবে এ কথা বলা ঠিক হবে না।