ইংল্যান্ড বিশ্বকাপ যতো এগিয়ে আসছে, স্বাগতিক দল নিয়ে ততো বেশি হইচই চলছে। এবার তাদেরকে সেরা ফেবারিট বলে মনে করা হচ্ছে। বলা হচ্ছে, বিশ্বকাপ জয়ের জন্য এবারই সেরা অবস্থায় আছে ইংল্যান্ড। দলটির স্পিনার আদিল রশীদ বলছেন, তাদের নিজেদের ওপর কয়েক বছর ধরে বিশ্বাস তৈরি হয়েছে। আর এবার বিশ্বকাপে সেই বিশ্বাসেরই জয় দেখতে পাচ্ছেন তিনি। আদিল রশীদ বলছিলেন, ‘আপনার চারপাশে যখন বিশ্বমানের সব খেলোয়াড় থাকে, সেই দলে খেলাটা একটা অসাধারণ অনুভূতি। কোনো প্রতিপক্ষ আমাদের বিপক্ষে ৩৭০ রান করে ফেলতে পারে; কিন্তু আমাদের বিশ্বাস আছে যে, আমরা ওটাও তাড়া করে জিততে পারবো। আমাদের দলে কারো মধ্যে কোনো দ্বিধা নেই। সবাই বিশ্বাস করে, আমরা জিততে পারি।’